1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের বিচার কোথায়? — কোরআনের ন্যায়বিচারের আলোকে নারী-পুরুষ উভয়ের সুরক্ষা চাই। আমতলীতে কাজ শেষের আগেই সড়ক ধসে খালে, যান চলাচল বন্ধ এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
সংবাদ শিরোনাম:

কর্মহীনদের স্বাবলম্বী করতে বোরহানউদ্দিনের ইউএনওর ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ।

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৭ বার ভিউ

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলা সমাজসেবা অফিসের সহায়তায় কর্মহীন ও অসহায় মানুষদের স্বাবলম্বী করতে এক ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান উজ্জামান। তাঁর সরাসরি তত্ত্বাবধানে এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় দুইজন দরিদ্র ব্যক্তিকে প্রদান করা হয়েছে ভ্যানগাড়ি এবং তিনজনকে দেওয়া হয়েছে চায়ের দোকান স্থাপনের জন্য প্রয়োজনীয় মালামাল।

২৫ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ১১ টায় বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বোরহানউদ্দিন উপজেলা কার্যালয়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান বলেন,“সমাজের অনেক মানুষ বিভিন্ন কারণে কর্মহীন হয়ে পড়েন। আমরা চাই, তারা পুনরায় নিজ পায়ে দাঁড়াতে সক্ষম হোক। স্থানীয় জনপ্রতিনিধিদের প্রত্যয়নসহ আবেদনকারীদের কাগজপত্র যাচাই-বাছাই করে দুইজনকে ভ্যানগাড়ি ও তিনজনকে চায়ের দোকান করার জন্য প্রয়োজনীয় মালামাল সরবরাহ করেছি। আমাদের আশা, তারা নিজে পরিশ্রম করে আত্মনির্ভরশীল হবেন। এই সহায়তা অব্যাহত থাকবে।”

ভ্যানগাড়ি পেয়ে সিডু মিয়া আবেগপ্রবণ হয়ে বলেন, “অনেক দিন বেকার ছিলাম। নিজের কিছু করার সামর্থ্য ছিল না। ইউএনও স্যারের সহায়তায় এখন একটা ভ্যানগাড়ি পেয়েছি। আল্লাহর রহমতে এখন আয় রোজগার করে সংসার চালাতে পারব।”একইভাবে চায়ের দোকান পাওয়া ঝন্টু মিয়া বলেন,
“দীর্ঘদিন কাজকর্ম ছাড়া ছিলাম। দোকান দেওয়ার মতো পুঁজি ছিল না। এখন নতুন মালামাল নিয়ে দোকান সাজাতে পেরেছি। ইনশাআল্লাহ পরিশ্রম করে এগিয়ে যাব।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিয়া মঞ্জুর এ এলাহি আল-আমীন বলেন, “এই কার্যক্রমের মাধ্যমে বাস্তবিক অর্থেই অসহায় মানুষদের পুনরায় ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়েছে। ইউএনও মহোদয়ের মানবিক চিন্তা ও উদ্যোগে আমরা আন্তরিকভাবে সহযোগিতা করেছি। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা চাই সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য এমন প্রকল্প আরও বিস্তৃত হোক।”

সাচড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মোল্লা বলেন , বোরহানউদ্দিন উপজেলার এই উদাহরণ প্রমাণ করে, প্রশাসনের সদিচ্ছা এবং মানবিক দৃষ্টিভঙ্গি থাকলে সমাজের পিছিয়ে পড়া মানুষদের জীবনে পরিবর্তন আনা সম্ভব। এ ধরনের উদ্যোগে দেশের অন্যান্য এলাকাতেও এক দৃষ্টান্ত ও অনুপ্রেরণা হতে পারে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com