1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
নোটিশ :
এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস
সংবাদ শিরোনাম:

সারাদেশে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্নে সর্বোচ্চ সতর্ক র‍্যাব

  • আপডেটের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৫ বার ভিউ

মো: সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর

দিনাজপুর রাজবাড়ী কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান জানান, এ বছর সারাদেশে প্রায় ৩১ হাজার ৫২৬টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

তিনি বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর শুভ ষষ্ঠীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং ২ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে। প্রতিটি পূজা মণ্ডপে সার্বক্ষণিক পাহারা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ড ও র‌্যাব সমন্বিতভাবে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

র‌্যাব মহাপরিচালক আরও বলেন, বাংলাদেশে হিন্দুদের দুর্গাপূজা, মুসলমানদের ঈদ ও খ্রিস্টানদের বড়দিন সবসময় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়। এবারের পূজাও সেই ধারাবাহিকতায় সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।

তিনি জানান, কিছু অসুস্থ মানসিকতার লোকজন বিশৃঙ্খলার চেষ্টা করলেও আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে ১৪-১৫টি বিচ্ছিন্ন ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। প্রতিটি মণ্ডপে পাহারা ও আলোর ব্যবস্থা থাকলে অপতৎপররা কোনো সুযোগ পাবে না। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার বিরুদ্ধেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com