1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
নোটিশ :
WIPC-এর কেন্দ্রীয় সহ-সভাপতি রাঙ্গা বান্দারানায়েকের দ্রুত রোগমুক্তি কামনায় বিশ্বব্যাপী সাংবাদিক নেতৃবৃন্দ কুষ্টিয়া ছয় রাস্তার মোড় লালন টিভি ২৪ এর অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন বার্তা অনলাইন পত্রিকার শুভ উদ্বোধন আমতলীতে হাত বাঁধা অবস্থায় ঘরের আড়ার সাথে ঝুলছিলো যুবকের মরদেহ। আফগানিস্তানে ওয়াল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাব -এর ১১ সদস্যের বোর্ড কমিটি গঠন। কুষ্টিয়ার বিশিষ্ট সংগীতশিল্পী ও প্রশিক্ষক কোহিনুর খানম না ফেরার দেশে চলে গেছেন। দীঘিনালায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যত বড় প্রভাবশালী ব্যক্তি দুর্নীতিবাজ হোন না কেন, সেই চেয়ার স্থায়ী নয় কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা শরিফুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত নেছারাবাদে গ্রাম পুলিশের বিরুদ্ধে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন।
সংবাদ শিরোনাম:

সাংবাদিক শাহিন আলমের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের মানববন্ধন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬১ বার ভিউ

বিপ্লব চৌধুরী :

বাংলাদেশ জাতীয় অপরাধ বিচিত্রার বিশেষ প্রতিনিধি এবং জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহিন আলমের বিরুদ্ধে কুমিল্লা জেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর ইন্ধনে দায়েরকৃত ৯/৬ মিথ্যা মামলার প্রতিবাদে আশুলিয়া রিপোর্টার্স ক্লাব কর্তৃক এক মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ এবং অন্যান্য সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা অংশগ্রহণ করেন।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন:
আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি: কামাল হোসেন
সহ-সভাপতি: মাসুদ রানা
সাধারণ সম্পাদক: আল শাহরিয়ার বাবুল খান
যুগ্ম সাধারণ সম্পাদক: শফিকুল ইসলাম শফিক
অর্থ সম্পাদক: মোঃ রিপন মিয়া
কার্যনির্বাহী সদস্য: কালচার হোসেন

এছাড়াও মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন:
বাংলাদেশ মানবাধিকার কমিশন, আশুলিয়া শাখার সভাপতি: মহিদুল ইসলাম মহিদ মন্ডল
চাঁদপুর-শরীয়তপুর একতা সমাজ কল্যাণ ও মানবাধিকার ফাউন্ডেশন-এর উপদেষ্টা এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা: মোহাম্মদ আলিম উদ্দিন আলিম
সংগঠনের অন্যতম সদস্য: পারভেজ মিয়া
আশুলিয়ায় কর্মরত অন্যান্য গণমাধ্যমকর্মী ও মানবাধিকার কর্মীবৃন্দ।

সাংবাদিক নেতারা বলেন, “দুই যুগ ধরে সাংবাদিক শাহিন আলম টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধানী রিপোর্ট করে যাচ্ছেন। তার এই সাহসী সাংবাদিকতার জবাবে আজ তাকে ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি করা হচ্ছে।”

জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের প্রধান পরিদর্শক ও দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদের সম্পাদক বাহাদুর চৌধুরী বলেন, “শাহিন আলমের কলম বন্ধ করার জন্য অতীতেও বহুবার মিথ্যা মামলা দেওয়া হয়েছে, কিন্তু একটিও টেকেনি। আদালতে মিথ্যা প্রমাণিত হয়ে সবগুলোই খারিজ হয়েছে।”

তিনি আরও বলেন, “প্রশাসনের বিরুদ্ধে প্রমাণসহ প্রতিবেদন দিলে যদি সেটি কারো স্বার্থে যায় তখন সাংবাদিক ভালো, আর বিপক্ষে গেলেই মিথ্যা মামলা – এই চক্রান্ত আর চলতে দেওয়া যায় না।”

মানববন্ধনে সাংবাদিক নেতা মোঃ রিপন মিয়া বলেন, “শাহিন আলম দুর্নীতির মুখোশ উন্মোচন করে জনগণের সত্য তুলে ধরেন। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”

সকল বক্তারা একসাথে দাবি জানান যে, সাংবাদিক শাহিন আলমের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং দেশের অনুসন্ধানী সাংবাদিকতার পথকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা বন্ধ করতে হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com