1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের বিচার কোথায়? — কোরআনের ন্যায়বিচারের আলোকে নারী-পুরুষ উভয়ের সুরক্ষা চাই। আমতলীতে কাজ শেষের আগেই সড়ক ধসে খালে, যান চলাচল বন্ধ এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
সংবাদ শিরোনাম:

আমতলীতে উপজেলা প্রশাসন শিশুপার্কের উদ্বোধন

  • আপডেটের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৬ বার ভিউ

মোঃ অনিকুল ইসলাম উজ্জ্বল নিজস্ব সংবাদদাতা আমতলী বরগুনা

আমতলীতে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসন শিশু পার্কের উদ্বোধন করা হয়। পার্কের উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান। বৃহস্পতিবার বিকেল ৪টায় এ পার্কের উদ্বোধন করা হয়।
আমতলী উপজেলা পরিষদের উত্তর পাশের প্রায় ৫০ শতাংশ জমিতে শিশুদের বিনোদনের জন্য অর্ধশতাধিক রাইড এবং সামনের পুকুরে প্যাডেল বোড দিয়ে একটি আধুনিক মানের শিশু পার্ক স্থাপন করেন আমতলী উপজেলা প্রশাসন। পার্কটি বৃহস্পতিবার বিকেল চারটায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান। এসময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, ইউএনও পত্নী আমেনা বেগম, বিআরডিবি কর্মকর্তা মো. ফিরোজ আলম, সাংবাদিক, শিক্ষকসহ শতাধিক শিশুসহ অভিভাবকরা। পার্কটি উদ্বোধনের পরপরই খেলায় মেতে ওঠেন শিশুরা। পার্কে আশা শিশু জায়ান বলেন, পার্কে এসে আমার খুব ভালো লাগছে। এখানে বাঘ, হরিন, ময়ূর জিরাফ, ঈগল, দোলনাসহ নানা রকমের খেলনা রয়েছে। এখন থেকে প্রতিদিন এগুলোতে আমরা মজা করে খেলতে পারবো। শিশুর সঙ্গে পার্কে আশা গৃহিনী মনিরা আক্তার বলেন, ইউএনও স্যারের জন্য আমাদের শিশুরা এখন পার্কে খেলতে পারবে। আমরা স্যারের জন্য দোয়া করি।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামন খান বলেন, আমতলী উপজেলায় শিশুদের বিনোদনের কোন ব্যবস্থা নেই। মেধা বিকাশের জন্য শিশুদের বিনোদন অত্যান্ত জরুরী। তাই আমি শিশুদের কথা চিন্তা করে এই পার্কটি স্থাপনের উদ্যোগ নিয়েছি। আশা করি শিশুরা এখন থেকে প্রতিদিন এই পার্কে আনন্দ বিনোদনের সুযোগ পাবে। তিনি এই পার্কটি পরিস্কার পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ বজায় রাখার জন্য শিশুদের সাথে আসা অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ রাখেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com