1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
মদনপুরবাসীর আস্থার প্রতীক: সমাজসেবক আলহাজ্ব জামাল উদ্দিন চকেট: কুষ্টিয়ার হরিপুর পদ্মার চরে রক্তাক্ত রাত কাকন বাহিনীর হামলায় ওসিসহ ৫ নৌপুলিশ সদস্য গুলিবিদ্ধ কুঞ্জেরহাট বাজারে প্রকাশ্যে মারধরের অভিযোগ, অভিযুক্ত মনির মাতব্বর—জনমনে তীব্র ক্ষোভ মঠবাড়িয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দেয়ার অভিযোগ চাচার বিরুদ্ধে বাল্য বিবাহ প্রতিরোধে “কন্যা সাহসীকা” সম্মাননা পেলেন জিয়ানগরের তহমিনা কুষ্টিয়া ৩আসনের এমপি মূফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। কুষ্টিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সাংবাদিক আল-আমিন সরদারের নামে উকিল নোটিশ ও হুমকির অভিযোগে জিডি কুষ্টিয়ায় দৌলতপুর ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০। কুষ্টিয়ার খাজানগরে খাল দখল ও দূষণে জনজীবন বিপর্যস্ত দেখার যেন কেউ নেই
সংবাদ শিরোনাম:

কালীগঞ্জে ইয়াবা ও গাজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ বার ভিউ

দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
বিশেষ প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার

গাজীপুরের কালীগঞ্জে মাদক বিরোধী পৃথক অভিযানে রফিকুল ইসলাম (৩০) কে ৩০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাজা সহ মামুন আহমেদ তপন (৫৫) কে আটক করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, ৩ সেপ্টম্বর (বুধবার) সন্ধ্যায় উপজেলার নাগরী ইউনিয়নের সেনপাড়া মোসেন এর মুদি দোকানের সামনে রফিকুল ইসলাম অবস্থান করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন এর নির্দেশে উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ জামাল উদ্দিন সহ সংগিয় ফোর্সের সমন্বয়ে অভিযান পরিচালনা করে ঢাকা জেলার উত্তরখান থানার গোবিন্দপুর পশ্চিম পাড়া গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ত্রিশ পিস ইয়াবা জব্দ করা হয়। রফিকুল ইসলাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত কালীগঞ্জ থানাধীন নাগরি সহ বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছে। এ ঘটনায় রফিকুল ইসলামের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ১০(৪)২৫ নং মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে বিকালে জামালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন এর নির্দেশে উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম, এবং এসআই মো. ইব্রাহিম শেখের সমন্বয়ে জামালপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় জামালপুর কলেজ সংলগ্ন এলাকার মৃত সিদ্দিক আহমেদ এর ছেলে মামুন আহমেদ তপনকে আটক করা হয়। পরে তার দোকান তল্লাশি করে একশত গ্রাম গাজা জব্দ করা হয়। সে জামালপুর কলেজ এর পাশে জোরপূর্বক সরকারী জমি দখল করে বাপের ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত মাদক দ্রব্য গাজা ক্রয়-বিক্রয় করে আসছে। এ ঘটনায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় কালীগঞ্জ থানায় ০৯(২)২৫ নং মামলা দায়ের করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। আপনার এলাকায় মাদকের কোনো তথ্য থাকলে সরাসরি আমাকে জানান আপনার তথ্য গোপন রাখা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com