1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
মদনপুরবাসীর আস্থার প্রতীক: সমাজসেবক আলহাজ্ব জামাল উদ্দিন চকেট: কুষ্টিয়ার হরিপুর পদ্মার চরে রক্তাক্ত রাত কাকন বাহিনীর হামলায় ওসিসহ ৫ নৌপুলিশ সদস্য গুলিবিদ্ধ কুঞ্জেরহাট বাজারে প্রকাশ্যে মারধরের অভিযোগ, অভিযুক্ত মনির মাতব্বর—জনমনে তীব্র ক্ষোভ মঠবাড়িয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দেয়ার অভিযোগ চাচার বিরুদ্ধে বাল্য বিবাহ প্রতিরোধে “কন্যা সাহসীকা” সম্মাননা পেলেন জিয়ানগরের তহমিনা কুষ্টিয়া ৩আসনের এমপি মূফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। কুষ্টিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সাংবাদিক আল-আমিন সরদারের নামে উকিল নোটিশ ও হুমকির অভিযোগে জিডি কুষ্টিয়ায় দৌলতপুর ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০। কুষ্টিয়ার খাজানগরে খাল দখল ও দূষণে জনজীবন বিপর্যস্ত দেখার যেন কেউ নেই
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • আপডেটের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) জেলা বিএনপির ত্যাগী, পরীক্ষিত ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্যোগে শহরের থানাপাড়া এলাকায় পদবঞ্চিত নেতাকর্মীদের নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কাজল মাজমাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীমুল হাসান অপু, মিরাজুল ইসলাম রিন্টু, সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, জেলা কৃষকদলের সাবেক সভাপতি এস এম গোলাম কবির, সাবেক ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মো. জালাল উদ্দিন, জেলা জাসাসের সভাপতি ইমরান আহমেদ সুমন, মো. রফিকুল ইসলাম এবং সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান শিপন। এছাড়া জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার ত্যাগ এবং দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার ফিরিয়ে আনতে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তারা আরও বলেন, বর্তমান জাতীয় সঙ্কট নিরসনে জাতীয়তাবাদী শক্তিকে সংগঠিত করতে হবে এবং এজন্য তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখা জরুরি। আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ বিএনপির সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com