1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
নোটিশ :
নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের বিচার কোথায়? — কোরআনের ন্যায়বিচারের আলোকে নারী-পুরুষ উভয়ের সুরক্ষা চাই। আমতলীতে কাজ শেষের আগেই সড়ক ধসে খালে, যান চলাচল বন্ধ এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
সংবাদ শিরোনাম:

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে নিয়ে ষড়যন্ত্রে ক্ষোভ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৫৮ বার ভিউ

✍️সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী।
ভোলা জেলা শ্রমিক পার্টি (বিজেপি) আহ্বায়ক,অসহায় দরিদ্র মানুষের পরীক্ষিত বন্ধু আলহাজ্ব জামাল উদ্দিন চকেট গণমাধ্যম কর্মীদের মাধ্যমে এক বিবৃতিতে বলেন, প্রয়াত জাতীয় পার্টির নেতা নাজিউর রহমান মঞ্জুর অবদান ভোলা জেলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বলেন,
“যারা ভোলার মাটিতে নাজিউর রহমান মঞ্জুকে ছোট করে কথা বলে, তারা কখনোই প্রকৃত রাজনীতিবিদ হতে পারে না।”

তিনি উল্লেখ করেন, নাজিউর রহমান মঞ্জুর হাত ধরেই ভোলা জেলার সর্বত্র রাস্তাঘাট, স্কুল, শত শত ইবতেদায়ী মাদ্রাসা, খাল খনন, শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ, মনপুরাকে একটি আধুনিক উপজেলায় রূপদান, ভোলা-বাবুরহাট রাস্তা নির্মাণসহ অসংখ্য উন্নয়নমূলক কাজ হয়েছে। দুর্যোগ মোকাবেলায় তিনি শত শত সাইক্লোন শেল্টার নির্মাণ করেন, যা বর্তমানে অনেক জায়গায় স্কুল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এমনকি ভোলা জেলার গ্যাস অনুসন্ধানে বিদেশ থেকে বড় বড় ইঞ্জিনিয়ার নিয়ে আসেন। উন্নয়ন করতে গিয়েই তিনি নানা অপপ্রচার ও মিথ্যা মামলার শিকার হয়েছিলেন।

আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন আরো বলেন, “সেই মহান নেতার যোগ্য উত্তরসূরি ভোলা সদর আসনের সকল স্তরের ভোটারদের ও কৃষক শ্রমিক জনতার এবং যুব সমাজের চোখের মনি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে আজ একটি কুচক্রী মহল কুরুচিপূর্ণ কথা বলে আক্রমণ করছে। তার জনসভায় বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনী মাঠকে অশান্ত করার চেষ্টা করছে।”

তিনি স্মরণ করিয়ে দেন, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ একাধিকবার জাতীয় সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা সরকারের দুর্নীতি, অব্যবস্থাপনা ও স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব হয়েছেন। তাঁর সাহসী বক্তব্য শুধু সংসদ নয়, পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে, এমনকি আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে।

জামাল উদ্দিন জোর দিয়ে বলেন, ভোলার জনগণ ভালো করেই জানেন কে উন্নয়ন করতে পারবেন আর কে পারবেন না। তাই জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়ে সকল প্রকার অসৃঙ্খলা বন্ধের আহ্বান জানান তিনি।
#আলহাজ্বজামালউদ্দিন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com