1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
নোটিশ :
মঠবাড়িয়ায় ইউএনওর হস্তক্ষেপে অবশেষে পরীক্ষায় বসছে সেই বিথী জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতায় উদ্বেগজনক মদনপুরবাসীর আস্থার প্রতীক: সমাজসেবক আলহাজ্ব জামাল উদ্দিন চকেট: কুষ্টিয়ার হরিপুর পদ্মার চরে রক্তাক্ত রাত কাকন বাহিনীর হামলায় ওসিসহ ৫ নৌপুলিশ সদস্য গুলিবিদ্ধ কুঞ্জেরহাট বাজারে প্রকাশ্যে মারধরের অভিযোগ, অভিযুক্ত মনির মাতব্বর—জনমনে তীব্র ক্ষোভ মঠবাড়িয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দেয়ার অভিযোগ চাচার বিরুদ্ধে বাল্য বিবাহ প্রতিরোধে “কন্যা সাহসীকা” সম্মাননা পেলেন জিয়ানগরের তহমিনা কুষ্টিয়া ৩আসনের এমপি মূফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। কুষ্টিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সাংবাদিক আল-আমিন সরদারের নামে উকিল নোটিশ ও হুমকির অভিযোগে জিডি
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় বিএনপি’র পদ বঞ্চিত ত্যাগী নেতাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেটের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২৬৩ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়ায় বিএনপি’র পদ বঞ্চিত ত্যাগী নেতাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকেলে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে এন এস রোড প্রদক্ষিণ শেষে বড়বাজার রেলগেটে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কাজল মাজমাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীমুল হাসান অপু, মিরাজুল ইসলাম রিন্টু, সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, জেলা কৃষকদলের সাবেক সভাপতি এস এম গোলাম কবির, জেলা জাসাসের সভাপতি ইমরান আহমেদ সুমন, সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান শিপনসহ মহিলা দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক ত্যাগী নেতাকর্মী। জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কাজল মাজমাদার বলেন, কুষ্টিয়া জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হলেও তারা এখনো দায়িত্বে বহাল রয়েছেন। তিনি অভিযোগ করেন, আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন স্বজনপ্রীতির মাধ্যমে নিষ্ক্রিয় ও আপসকামীদের দিয়ে কমিটি গঠন করছেন, যেখানে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দেওয়া হয়েছে। এমনকি কোথাও ভোট ছাড়াই কমিটি ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, “কুষ্টিয়া শহর বিএনপির সম্মেলনে কারচুপি, পরিত্যক্ত ব্যালট উদ্ধার, গঠনতন্ত্র বিরোধী কমিটি গঠন প্রমাণ করে বর্তমান আহ্বায়ক কমিটি ব্যর্থ। এমনকি কুমারখালীর একটি ওয়ার্ড কমিটিতে মৃত ব্যক্তিকে সহ-সভাপতি করা হয়েছে এবং জাসদের সাধারণ সম্পাদককে বিএনপির ইউনিয়ন সভাপতি করা হয়েছে। সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীমুল হাসান অপু বলেন, কমিটি গঠনে ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাদের বাদ দিয়ে নিষ্ক্রিয়দের পদায়ন করা হয়েছে, যা দলের নেতৃত্ব ও ঐক্য নষ্ট করছে। তিনি অবিলম্বে বিতর্কিত কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার আহ্বান জানান।বশিরুল আলম চাঁদ অভিযোগ করে বলেন, মেয়াদোত্তীর্ণ এই আহ্বায়ক কমিটি দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমকে জিম্মি করে রেখেছে। এতে সাংগঠনিক কার্যক্রম ভীষণভাবে ব্যাহত হচ্ছে। তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠনের দাবি জানান। নেতারা একযোগে বলেন, বর্তমান আহ্বায়ক কমিটির কারণে দলে বিভক্তি সৃষ্টি হয়েছে এবং এটি পরবর্তী জাতীয় নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই দ্রুত নতুন কমিটি গঠন করে ত্যাগী ও যোগ্য নেতাদের দায়িত্ব দেওয়ার দাবি জানান তারা। সমাবেশ শেষে নেতারা ঘোষণা দেন, কুষ্টিয়ায় বিএনপিকে রক্ষার স্বার্থে তাদের আন্দোলন চলমান থাকবে এবং ত্যাগী কর্মীদের নিয়ে নতুন নেতৃত্ব গঠনে তারা অটল থাকবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com