1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
নোটিশ :
মঠবাড়িয়ায় ইউএনওর হস্তক্ষেপে অবশেষে পরীক্ষায় বসছে সেই বিথী জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতায় উদ্বেগজনক মদনপুরবাসীর আস্থার প্রতীক: সমাজসেবক আলহাজ্ব জামাল উদ্দিন চকেট: কুষ্টিয়ার হরিপুর পদ্মার চরে রক্তাক্ত রাত কাকন বাহিনীর হামলায় ওসিসহ ৫ নৌপুলিশ সদস্য গুলিবিদ্ধ কুঞ্জেরহাট বাজারে প্রকাশ্যে মারধরের অভিযোগ, অভিযুক্ত মনির মাতব্বর—জনমনে তীব্র ক্ষোভ মঠবাড়িয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দেয়ার অভিযোগ চাচার বিরুদ্ধে বাল্য বিবাহ প্রতিরোধে “কন্যা সাহসীকা” সম্মাননা পেলেন জিয়ানগরের তহমিনা কুষ্টিয়া ৩আসনের এমপি মূফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। কুষ্টিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সাংবাদিক আল-আমিন সরদারের নামে উকিল নোটিশ ও হুমকির অভিযোগে জিডি
সংবাদ শিরোনাম:

কেশবপুরে সাবেক ছাত্রলীগ নেতা ও ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিকসহ ৪জন গ্রেফতার

  • আপডেটের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৮০ বার ভিউ

হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি

কেশবপুর থানা পুলিশের অভিযানে সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিকসহ ৪ জনকে গ্রেফতার করেছে। গত শুক্রবার (২২ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, গত বুধবার (২২ আগস্ট) রাতে পৌর শহরের সাহাপাড়া এলাকা থেকে সাবেক উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক (৪০) কে ছাত্র-জনতা আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে। সে উপজেলার সরাপপুর গ্রামের আনন্দ মোহন মল্লিকের ছেলে।

অপরদিকে, কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের দিক-নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক সাইমুন হোসাইন, সহকারী উপ-পুলিশ পরিদর্শক রাসেল, মাহমুদ, নজরুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বিজ্ঞ আদালতের ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি রামচন্দ্রপুর গ্রামের জনাব আলীর ছেলে মজিবর রহমান (৫১) ও ৯ মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত আসামি মোমিনপুর গ্রামের শামছুর রহমান শেখের ছেলে জাকির হোসেন (৩৪) এবং ওয়ারেন্টভূক্ত গোপসেনা গ্রামের ইমান আলী বিশ্বাসের ছেলে মোশারাফ হোসেন (৪০) কে গ্রেফতার করে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, বিজ্ঞ আদালতের ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে গ্রেফতারকৃত আসামিদের যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ছাত্র-জনতা কর্তৃক আটককৃত সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক মধ্যকুল গ্রামের শীর্ষ সন্ত্রাসী জামাল বাহিনীর সহযোগী ও অর্থদাতা। জামালের বাড়ির বিস্ফোরক মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com