1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই। থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার: বোচাগঞ্জের নাফানগর এসডিজি গ্রাম উদ্বোধন নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের বিচার কোথায়? — কোরআনের ন্যায়বিচারের আলোকে নারী-পুরুষ উভয়ের সুরক্ষা চাই। আমতলীতে কাজ শেষের আগেই সড়ক ধসে খালে, যান চলাচল বন্ধ এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু
সংবাদ শিরোনাম:

শেখ হাসিনাকে শয়তানের সঙ্গে তুলনা করলেন বাঁধন

  • আপডেটের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৭০ বার ভিউ

খুলনা জেলা প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার

ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে সরব ভূমিকা পালন করেছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমে লেখালেখির পাশাপাশি রাজপথেও দেখা যায় তাকে। যার ফলে ৫ আগস্টের পর থেকেই সামাজিকমাধ্যমে একশ্রেণির সমর্থকের কাছে কটাক্ষের মুখে পড়তে হয় বাঁধনকে।
এখনও সাইবার অ্যাটাকের মুখোমুখি হন এই অভিনেত্রী। বুধবার (২০ আগস্ট) ফেসবুকে এক স্ট্যাটাসে সেই প্রসঙ্গ তুলে ধরেন বাঁধন।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে পতিত স্বৈরাচার শেখ হাসিনার সঙ্গে হাস্যোজ্জ্বল একটি ছবি প্রকাশ করেছেন এই নায়িকা। যেখানে তিনি জানিয়েছেন, একটা সময় শেখ হাসিনাকে ভালোবাসতেন।

একইসঙ্গে বাঁধন বলেছেন, ক্ষমতা মানুষকে শয়তানেও পরিণত করতে পারে।

ছবি প্রকাশ করে বাঁধন লিখেছেন, এই ছবিটা? ওই সময় আমি মজা করে তাকে বলেছিলাম-অনেকে ভাবছে আমরা নাকি আগে থেকে ঠিক করে একই রঙের পোশাক পরেছি। তিনি তখন হেসেছিলেন। সেই হাসিটা তখন আমার কাছে সত্যি মনে হয়েছিল। সেই মুহূর্তে তিনি আমাদের একজন বলে মনে হয়েছিল।

বাঁধন বলেন, তার গল্প আমাকে অনুপ্রাণিত করেছিল। এক রাতে পুরো পরিবার হারিয়েছিলেন, শরণার্থী হিসেবে জীবন কাটিয়েছেন, তবুও সেই দেশেই ফিরে এসেছেন-যে দেশ তার সবকিছু কেড়ে নিয়েছিল। এমন সাহস খুব কম মানুষই দেখাতে পারে। কিন্তু সময়ের সাথে আমি দেখেছি, ক্ষমতা মানুষকে শয়তানেও পরিণত করতে পারে।

অভিনেত্রীর ভাষ্য, শুধু তার সঙ্গে হাসলাম মানে এই নয় যে, আমি প্রধানমন্ত্রী হওয়ার পথে আছি! তাহলে আমার সহকর্মী আওয়ামী লীগ নেতারা এত ভয় পাচ্ছেন কেন? আমি কথা বলি-মানুষের কথা বলি। আমি দেশের মানুষের পাশে আছি। আপনারা কেন আমাকে নিয়েই এত ব্যস্ত? জানি, হয়তো আপনারা আর রাজনীতিতে ফিরতে পারবেন না, কিন্তু অন্তত মানুষ হিসেবে আচরণ তো করতে পারেন। ছাড়পত্র-এর দায়িত্বে যারা আছেন, তাদের জিজ্ঞেস করুন ২০২৪ সালের নির্বাচনে তারা আমাকে কী প্রস্তাব দিয়েছিল। মানুষের মতো আচরণ করা কঠিন হয়ে গেছে। কারণ, অনেকে আর মানুষ নেই। কিন্তু চেষ্টা করলে সম্ভব। একজন প্রকৃত নেতা হোন, মানুষ হোন
সমালোচনার জবাবে বাঁধন বলেন, আমাকে যেভাবে আক্রমণ করেছেন, দেশের নারীদের সঙ্গেও আপনারা ঠিক এভাবেই আচরণ করেন। যান, চালিয়ে যান এইসব বাজে কথা! আপনারা জিতেছেন-অভিনন্দন। কিন্তু আমাকে আক্রমণ করা ছাড়া আপনাদের আর কোনো কাজ নেই? নাকি ঠিক করেছেন, যে সবচেয়ে খারাপ মানুষ, তাকেই আপনারা ক্ষমতায় এনে সংসদ সদস্য বানাবেন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com