1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
নোটিশ :
দুমকিতে পল্টুন থেকে পড়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার। স্বজনদের কাছে হস্তান্তর। নিজের অপকর্ম ঢাকতে সোনাব্যবসায়ী মীর শাহিনের সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ৭ বিজিবির উদ্যোগে জনকল্যাণ ও জননিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ভোলা জেলার মাটিতে আজ আবারও ফিরে এলেন সংগ্রাম, ত্যাগ আর সাহসের প্রতীক—গজনবি টিপু। মঠবাড়িয়ায় ইউএনওর হস্তক্ষেপে অবশেষে পরীক্ষায় বসছে সেই বিথী জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতায় উদ্বেগজনক মদনপুরবাসীর আস্থার প্রতীক: সমাজসেবক আলহাজ্ব জামাল উদ্দিন চকেট: কুষ্টিয়ার হরিপুর পদ্মার চরে রক্তাক্ত রাত কাকন বাহিনীর হামলায় ওসিসহ ৫ নৌপুলিশ সদস্য গুলিবিদ্ধ কুঞ্জেরহাট বাজারে প্রকাশ্যে মারধরের অভিযোগ, অভিযুক্ত মনির মাতব্বর—জনমনে তীব্র ক্ষোভ মঠবাড়িয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দেয়ার অভিযোগ চাচার বিরুদ্ধে
সংবাদ শিরোনাম:

হোয়াটসঅ্যাপ জালিয়াতি চক্রের শিকার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৫০ বার ভিউ

হোয়াটসঅ্যাপ জালিয়াতি চক্রের শিকার

খুলনা জেলা প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার

জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারে সতর্ক না হলে আপনি হয়ে উঠতে পারেন জালিয়াতি চক্রের শিকার। সাম্প্রতিক সময়ে এক নতুন ধরনের প্রতারণা পদ্ধতির কথা সামনে এসেছে, যার নাম ‘স্ক্রিন মিররিং জালিয়াতি’। এই কৌশলে ভুক্তভোগীর মোবাইল স্ক্রিন হ্যাক করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ চুরি করছে একদল প্রতারক।

বিশেষজ্ঞরা বলছেন, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় সাইবার অপরাধীরাও এখন এই প্ল্যাটফর্মকে টার্গেট করছে।

যেভাবে চলছে এই প্রতারণা?
প্রতারকরা প্রথমে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মী পরিচয়ে ফোন দেয়। তারা দাবি করে, ভুক্তভোগীর ব্যাংক অ্যাকাউন্টে কোনো জটিলতা তৈরি হয়েছে, যা সমাধানের জন্য জরুরি পদক্ষেপ নিতে হবে। এরপর হোয়াটসঅ্যাপের স্ক্রিন শেয়ার অপশন চালু করতে বলা হয়।
একবার স্ক্রিন শেয়ার চালু করলে প্রতারকরা ভুক্তভোগীর ফোনের সমস্ত কার্যক্রম রিয়েল টাইমে দেখতে পায়। এরপর তারা ব্যাংকিং অ্যাপে ঢুকতে বলে এবং সেখান থেকে পাসওয়ার্ড, পিন বা OTP হাতিয়ে নেয়। এমনকি অনেক সময় ভুক্তভোগীর ফোনে ক্ষতিকর অ্যাপ ইনস্টল করেও তথ্য হাতিয়ে নেয় তারা।
এই মাধ্যমে শুধু ব্যাংক অ্যাকাউন্ট নয়, সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্যও চুরি করে প্রতারকেরা।
ইনেফু ল্যাবসের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তরুণ উইগ বলেন, “বিভিন্ন ব্যাংকের অ্যাপে স্ক্রিন শেয়ারিং, রেকর্ডিং বন্ধ রাখা, সুরক্ষিত ওভারলে এবং সেশন টাইমআউটের মতো নিরাপত্তাব্যবস্থা থাকলেও সব প্ল্যাটফর্মে এগুলোর কার্যকারিতা সমান নয়।”
তিনি আরও জানান, “ব্যবহারকারী অসতর্কভাবে স্ক্রিন শেয়ার করলে কিছু তৃতীয় পক্ষের অ্যাপ এই নিরাপত্তাব্যবস্থা ভেদ করতে পারে। তাই প্রযুক্তির উন্নয়ন ও নিয়ন্ত্রণব্যবস্থা জোরদার করা জরুরি।”
কীভাবে নিরাপদ থাকবেন?
অজানা নম্বর থেকে ফোন এলে সতর্ক থাকুন এবং ব্যাংক কর্মকর্তার পরিচয় যাচাই করুন।
হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার অপশন খুব প্রয়োজন ছাড়া ব্যবহার করবেন না।
স্ক্রিন শেয়ার করলে ব্যাংকিং অ্যাপ বা আর্থিক তথ্য ব্যবহার থেকে বিরত থাকুন।
কোনো অ্যাপ ইনস্টল করার আগে এর উৎস ও অনুমতি যাচাই করুন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com