1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
নোটিশ :
দুমকিতে পল্টুন থেকে পড়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার। স্বজনদের কাছে হস্তান্তর। নিজের অপকর্ম ঢাকতে সোনাব্যবসায়ী মীর শাহিনের সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ৭ বিজিবির উদ্যোগে জনকল্যাণ ও জননিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ভোলা জেলার মাটিতে আজ আবারও ফিরে এলেন সংগ্রাম, ত্যাগ আর সাহসের প্রতীক—গজনবি টিপু। মঠবাড়িয়ায় ইউএনওর হস্তক্ষেপে অবশেষে পরীক্ষায় বসছে সেই বিথী জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতায় উদ্বেগজনক মদনপুরবাসীর আস্থার প্রতীক: সমাজসেবক আলহাজ্ব জামাল উদ্দিন চকেট: কুষ্টিয়ার হরিপুর পদ্মার চরে রক্তাক্ত রাত কাকন বাহিনীর হামলায় ওসিসহ ৫ নৌপুলিশ সদস্য গুলিবিদ্ধ কুঞ্জেরহাট বাজারে প্রকাশ্যে মারধরের অভিযোগ, অভিযুক্ত মনির মাতব্বর—জনমনে তীব্র ক্ষোভ মঠবাড়িয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দেয়ার অভিযোগ চাচার বিরুদ্ধে
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় জেলা প্রশাসককে অসম্মান: প্রশাসনের মর্যাদা রক্ষার দাবি

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৫২ বার ভিউ

আলহাজ্ব মোহাম্মদ আলী এল এল বি :

কুষ্টিয়ায় জেলা প্রশাসকের সাথে জনসমক্ষে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র সমালোচনা উঠেছে। ভিডিওচিত্রে দেখা যায়, জেলা প্রশাসককে প্রকাশ্যে লাঞ্ছনাকর কথা বলা হচ্ছে এবং সেই মুহূর্তকে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

বিভিন্ন আইনজীবীদের মতে, একজন জেলা প্রশাসক শুধুমাত্র একজন ব্যক্তি নন, বরং তিনি সরকারের প্রতিনিধি হিসেবে জেলার সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। জেলার আইন-শৃঙ্খলা, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি ক্ষেত্রে তিনি মূল চালিকাশক্তি। তাকে অসম্মান করা মানে পুরো প্রশাসনিক কাঠামোকে অসম্মান করা।

উক্ত বিষয় নিয়ে দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদের সম্পাদক ও প্রকাশক এবং ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাংবাদিক বাহাদুর চৌধুরী বলছেন, কোনো অভিযোগ বা অসন্তোষ থাকলে তা সভা কক্ষে বা জেলা প্রশাসকের দপ্তরে ভদ্রোচিত আলোচনার মাধ্যমে উপস্থাপন করা উচিত। প্রকাশ্যে অপমানজনক ভাষা ব্যবহার করা বা ভিডিও করে ফেসবুকে প্রচার করাটা গণতান্ত্রিক নয়, বরং প্রশাসনের প্রতি আস্থাহীনতা ও নেতিবাচক প্রচারণা ছড়ায়।

উক্ত বিষয় নিয়ে কয়েকজন আইন বিশেষজ্ঞদের মতামত নিলে তারা বলেন , প্রশাসনকে দুর্বল করা মানে রাষ্ট্রকেও দুর্বল করা। তাই সকল মহলকে জেলা প্রশাসক ও প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শালীন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।
এদিকে উক্ত ভিডিও চিত্র নিয়ে ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুর রহমান তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com