1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
অধিকার’ নাটকের উদ্বোধন ময়মনসিংহের মেঘ ভেলা রিসোর্টে নেছারাবাদে ২২ পিছ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার : থানায় মামলা কুষ্টিয়া দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযানে সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট জব্দ রুচির মৃত্যুর রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা। নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই।
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় জেলা প্রশাসককে অসম্মান: প্রশাসনের মর্যাদা রক্ষার দাবি

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২০৫ বার ভিউ

নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়ায় জেলা প্রশাসকের সঙ্গে জনসমক্ষে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওচিত্রে দেখা যায়, জেলা প্রশাসককে প্রকাশ্যে লাঞ্ছনাকর কথা বলা হচ্ছে। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আইনজীবী মহল বলছে, জেলা প্রশাসক শুধুমাত্র একজন ব্যক্তি নন, বরং সরকারের প্রতিনিধি হিসেবে জেলার সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। জেলার আইন-শৃঙ্খলা, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি ক্ষেত্রে তিনি মূল দায়িত্ব পালন করে থাকেন। তাই তাকে অসম্মান করা মানে গোটা প্রশাসনিক কাঠামোকেই অসম্মান করা।

এ বিষয়ে দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাংবাদিক বাহাদুর চৌধুরী বলেন,
“কোনো অভিযোগ বা অসন্তোষ থাকলে তা সভাকক্ষে বা জেলা প্রশাসকের দপ্তরে ভদ্রোচিত আলোচনার মাধ্যমে উপস্থাপন করা উচিত। প্রকাশ্যে অপমানজনক ভাষা ব্যবহার কিংবা ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া কোনোভাবেই গণতান্ত্রিক আচরণ নয়। এতে প্রশাসনের প্রতি আস্থাহীনতা ও নেতিবাচক প্রচারণা ছড়ায়।”

এ নিয়ে কয়েকজন আইন বিশেষজ্ঞও মতামত দেন। তারা বলেন, প্রশাসনকে দুর্বল করার মানে রাষ্ট্রকে দুর্বল করা। তাই সকলকে জেলা প্রশাসকসহ প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শালীন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।

এদিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুর রহমান এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহল বলছে, এই ধরনের আচরণ প্রশাসনের মর্যাদা ও গণতান্ত্রিক সংস্কৃতির জন্য ক্ষতিকর। তাই প্রশাসনের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে ব্যাপারে সকল মহলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com