1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩ “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে নেছারাবাদে নানা কর্মসূচি পালিত কুষ্টিয়ার কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রুমেন নিখোঁজ
সংবাদ শিরোনাম:

দিনাজপুরে বীর মুক্তিযোদ্ধা এম আব্দুর রহিমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৮৭ বার ভিউ

মো সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর শহরের পাক-পাহাড়পুর নিবাসী, বীর মুক্তিযোদ্ধা এম আব্দুর রহিম (৮০) রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন। বুধবার (১৩ আগস্ট ২০২৫) বিকেল সোয়া ৫টায় শহরের লোক ভবন মাঠে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরে বাদ আছর তাঁর জানাজা অনুষ্ঠিত হয় এবং শেখ জাহাঙ্গীর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জানে আলম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দিন, কোতয়ালী থানার ওসি মো. নুরুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোকশেদ আলী মঙ্গলিয়া, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, দিগন্ত শিল্পী গোষ্ঠীর সভাপতি ফারুক গজনবী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড দিনাজপুর জেলা শাখার সভাপতি এএমডি আরজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী, সাংবাদিক, খেলোয়াড়, আত্মীয়-স্বজন এবং এলাকাবাসী। জানাজার ইমামতি করেন পাক-পাহাড়পুর জামে মসজিদের ইমাম মো. আব্দুল ওয়াহেদ।

আগামী ১৫ আগস্ট শুক্রবার জুমার নামাজ শেষে পাক-পাহাড়পুর জামে মসজিদে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১২ আগস্ট) রাত ১১টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ফটো সাংবাদিক ইউসুফের বড় মামা এবং সাবেক গোলরক্ষক ও বর্তমান ফুটবল কোচ নাসিম পারভেজ পুতুল ও নিভেলের পিতা ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com