1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই। থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার: বোচাগঞ্জের নাফানগর এসডিজি গ্রাম উদ্বোধন নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের বিচার কোথায়? — কোরআনের ন্যায়বিচারের আলোকে নারী-পুরুষ উভয়ের সুরক্ষা চাই। আমতলীতে কাজ শেষের আগেই সড়ক ধসে খালে, যান চলাচল বন্ধ এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ার দুর্গাপুর সন্ন্যাসীতলা-গোস্বামী দুর্গাপুর সড়কের বেহাল দশা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৩৯ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগ ব্যুরো প্রধান।

কুষ্টিয়া সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর সন্ন্যাসীতলা থেকে গোস্বামী দুর্গাপুর স্কুল পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে এলাকাবাসী। এক বছর আগে এই সড়কের সংস্কার কাজ শুরু হলেও তা এখনও শেষ হয়নি। ফলে বর্ষা মৌসুমে কাদা-পানিতে চলাচল দুঃসাধ্য হয়ে পড়েছে এবং শুকনো মৌসুমে ধুলার কারণে মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন কুষ্টিয়া সদর উপজেলার একটি নিভৃত পল্লী। এ ইউনিয়নের আয়তন ৫,৫৪৪.৩৭ বর্গ কিলোমিটার। এর উত্তরে পাটিকাবাড়ী, দক্ষিণে মনোহরদিয়া ইউনিয়ন, পূর্বে ঝাউদিয়া ইউনিয়ন এবং পশ্চিমে আলমডাঙ্গা উপজেলা অবস্থিত। স্থানীয়রা অভিযোগ করে বলেন, অসমাপ্ত রাস্তার কারণে শিক্ষার্থীরা স্কুলে যেতে সমস্যার মুখোমুখি হচ্ছে, রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছে না এবং কৃষিপণ্য পরিবহণে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। রিকশা ও ভ্যানচালকরা জানান, সড়কের গর্তে চাকা আটকে পড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে। বিশেষ করে বর্ষায় এ পথ ব্যবহার করা একপ্রকার দুঃসাহসিক কাজ। এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই সড়কের সংস্কার কাজ শেষ করে তাদের দুর্ভোগ লাঘব করা হোক। দুর্গাপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা জানান, বরাদ্দ সংকট এবং ঠিকাদারি জটিলতার কারণে কাজ বিলম্বিত হয়েছে। দুর্গাপুর ইউনিয়ন পরিষদের একজন জনপ্রতিনিধি জানান, সড়ক সংস্কারের কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে বারবার তাগাদা দেওয়া হয়েছে, তবে কার্যকর পদক্ষেপ এখনো দেখা যায়নি। এলাকাবাসীর একমাত্র প্রত্যাশা—দ্রুত এবং মানসম্মতভাবে সড়কটি সংস্কার করে স্বাভাবিক চলাচলের ব্যবস্থা নিশ্চিত করা। দ্রুত সড়ক সংস্কার কাজ সম্পন্ন করে তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটানো হোক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com