1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
দুমকিতে পল্টুন থেকে পড়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার। স্বজনদের কাছে হস্তান্তর। নিজের অপকর্ম ঢাকতে সোনাব্যবসায়ী মীর শাহিনের সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ৭ বিজিবির উদ্যোগে জনকল্যাণ ও জননিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ভোলা জেলার মাটিতে আজ আবারও ফিরে এলেন সংগ্রাম, ত্যাগ আর সাহসের প্রতীক—গজনবি টিপু। মঠবাড়িয়ায় ইউএনওর হস্তক্ষেপে অবশেষে পরীক্ষায় বসছে সেই বিথী জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতায় উদ্বেগজনক মদনপুরবাসীর আস্থার প্রতীক: সমাজসেবক আলহাজ্ব জামাল উদ্দিন চকেট: কুষ্টিয়ার হরিপুর পদ্মার চরে রক্তাক্ত রাত কাকন বাহিনীর হামলায় ওসিসহ ৫ নৌপুলিশ সদস্য গুলিবিদ্ধ কুঞ্জেরহাট বাজারে প্রকাশ্যে মারধরের অভিযোগ, অভিযুক্ত মনির মাতব্বর—জনমনে তীব্র ক্ষোভ মঠবাড়িয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দেয়ার অভিযোগ চাচার বিরুদ্ধে
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় পুলিশের এসআই পরিচয়ে ঋণ করে কেনা ইজিবাইক ছিনতাই,চালক সর্বস্বান্ত

  • আপডেটের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৪৫ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয ব্যুরো প্রধান।

কুষ্টিয়ায় আবারও অভিনব কৌশলে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এবার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে আকতার হোসেন নামে এক ব্যক্তির ঋণ করে কেনা ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার শান্তিডাঙ্গা এলাকায়। এই ঘটনায় ভুক্তভোগী আকতার হোসেন সর্বস্বান্ত হয়ে পড়েছেন,কারণ ইজিবাইকটিই ছিল তার ও তার পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন।

ভুক্তভোগী আকতার হোসেন জানান,তিনি অনেক কষ্ট করে বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়ে এবং বাড়ির শেষ সম্বল বিক্রি করে সংসার চালানোর জন্য ইজিবাইকটি কিনেছিলেন। এই গাড়ির আয় দিয়েই কোনোমতে তার সংসার চলত এবং ঋণের কিস্তি পরিশোধ করতেন তিনি।

ঘটনার দিন তিনি ইবি থানার মধুপুর বাজার থেকে দুজন যাত্রীকে নিয়ে শান্তিডাঙ্গার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে শান্তিডাঙ্গা এলাকার একটি নির্জন স্থানে পৌঁছালে যাত্রীদের মধ্যে একজন নিজেকে পুলিশের এসআই পরিচয় দেয়। সে আকতারকে জানায়, তার ইজিবাইকটি চোরাই এবং কাগজপত্র পরীক্ষার জন্য এটি থানায় নিয়ে যেতে হবে। এই কথা বলে তাকে জোর করে ইজিবাইক থেকে নামিয়ে দেওয়া হয়। আকতার কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা ইজিবাইকটি নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়।

এই আকস্মিক ঘটনায় আকতার হোসেন হতবিহ্বল হয়ে পড়েন। তিনি বলেন, “আমার সবকিছু শেষ হয়ে গেল। ঋণ করে কেনা গাড়িটাই আমার সম্বল ছিল। এখন আমি কীভাবে ঋণের টাকা শোধ করব আর সংসার চালাব?

এ ঘটনায় ভুক্তভোগী আকতার হোসেন ইবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তারা বিষয়টি তদন্ত করছে। ছিনতাইকারী চক্রকে শনাক্ত করতে এবং ইজিবাইকটি উদ্ধারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সম্প্রতি কুষ্টিয়া ও তার আশেপাশের এলাকায় ছিনতাই, ডাকাতির ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষ রাস্তায় চলাচল করতে নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশের পরিচয় ব্যবহার করে এমন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটায় জনগণের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক আরও বেড়েছে। এলাকাবাসী এই ছিনতাইকারী চক্রকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com