1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
নোটিশ :
নেছারাবাদে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দ্রব্যমূল্য, লোডশেডিং ও তাপদাহে নাভিশ্বাস জনজীবন, বাড়ছে নিরাপত্তা শঙ্কা আমতলীতে অপহরণ মামলা দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ, তথ্য দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা। দুমকিতে পল্টুন থেকে পড়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার। স্বজনদের কাছে হস্তান্তর। নিজের অপকর্ম ঢাকতে সোনাব্যবসায়ী মীর শাহিনের সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ৭ বিজিবির উদ্যোগে জনকল্যাণ ও জননিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ভোলা জেলার মাটিতে আজ আবারও ফিরে এলেন সংগ্রাম, ত্যাগ আর সাহসের প্রতীক—গজনবি টিপু। মঠবাড়িয়ায় ইউএনওর হস্তক্ষেপে অবশেষে পরীক্ষায় বসছে সেই বিথী জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতায় উদ্বেগজনক মদনপুরবাসীর আস্থার প্রতীক: সমাজসেবক আলহাজ্ব জামাল উদ্দিন চকেট:
সংবাদ শিরোনাম:

ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানকালে ভিডিও করায় পুলিশের ‘অশালীন ভঙ্গি’ দুই পুলিশ সদস্যকে অবরুদ্ধ

  • আপডেটের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৭০ বার ভিউ

ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযান চলাকালে স্থানীয় লোকজন ভিডিও ধারণ করায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ক্ষেপে অশালীন ভঙ্গি করেন বলে অভিযোগ। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা পুলিশের দুই সদস্যকে অবরুদ্ধ করে রাখেন। পরে সেনাবাহিনীর টহল দল, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও পুলিশ কর্মকর্তারা গিয়ে তাঁদের উদ্ধার করেন।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার সিংড়া ইউনিয়নের বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। অভিযানে সাতটি ইয়াবাসহ সাধন চন্দ্র মোহন্ত (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। তিনি বইদর গ্রামের অনন্ত চন্দ্র মোহন্তের ছেলে। পুলিশের ওই দুই সদস্য হলেন ঘোড়াঘাট থানার এসআই নজরুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) পরিতোষ কুমার রায়।

প্রত্যক্ষদর্শী ও সিংড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাজ্জাত হোসেনের ভাষ্য, বিকেল পাঁচটার দিকে পুলিশের ওই দুই কর্মকর্তা মাদকবিরোধী অভিযানে গেলে এক ব্যক্তিকে ইয়াবাসহ আটক করেন। পুলিশ মাদক ব্যবসায়ীর কাছ থেকে উদ্ধার করা ইয়াবাগুলো গণনা করছিলেন। এ সময় স্থানীয় উৎসুক জনতা সেখানে উপস্থিত হয়ে পুলিশের অভিযান দেখছিলেন। কেউ কেউ ভিডিও করছিলেন। এতে এসআই নজরুল ইসলাম ক্ষেপে গিয়ে জনতার উদ্দেশে অশ্লীল কথা বলেন। এ সময় একজন দৃশ্যটি মুঠোফোনে ধারণ করার চেষ্টা করেন। তখন তিনি ক্ষেপে নিয়ে অশ্লীল ভঙ্গি করেন, অশ্লীল ভাষায় গালাগালি করেন। এতে উত্তেজিত হয়ে ওঠেন স্থানীয় লোকজন। পরে জনতা পুলিশের ওই দুই সদস্যকে পাশের একটি মার্কেটের গুদামে অবরুদ্ধ করে রাখেন।

খবর পেয়ে ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ও সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হলে স্থানীয় লোকজন শান্ত হন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com