1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র বিভ্রাট: কেন্দ্র সচিব সহ ৬ জনকে অব্যাহতি

  • আপডেটের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১২৫ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

যশোর শিক্ষা বোর্ডের অধীনে কুষ্টিয়ার আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয় কেন্দ্রের এইচএসসি পরীক্ষায় এক বিষয়ের স্থলে ভিন্ন বিষয়ের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় কেন্দ্রসচিবসহ মোট ছয়জনকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পাশাপাশি তদন্ত কমিটি গঠন এবং প্রশ্নপত্র পুনর্মুদ্রণের কাজ চলছে। শুক্রবার (১১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মিজানুর রহমান।
তিনি জানান, যুক্তিবিদ্যা বিষয়ের দ্বিতীয় পত্রের ৩০ নম্বরের নৈর্ব্যক্তিক অংশে ভুল প্রশ্ন বিতরণ করা হয়। ওই প্রশ্নপত্র এখন পুনরায় ছাপানো হচ্ছে এবং রাতের মধ্যেই তা সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে যাবে।

অব্যাহতি পাওয়া ব্যক্তিরা হলেন আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্রসচিব সালাহ্ উদ্দিন, পরিচালনা কমিটির সদস্য রাজু উদ্দিন আহমেদ, সেলিম উদ্দিন, আব্দুর জব্বার, হারুনার রশিদ এবং ট্যাগ অফিসার।

এদের সবাইকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।শুক্রবার যশোর শিক্ষা বোর্ডের গঠিত তিন সদস্যের একটি তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শনে আসে।
তারা বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কেন্দ্র পরিদর্শন করেন।

কমিটির প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে, প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছানোর আগের ধাপে যথাযথ সতর্কতা না থাকায় এ ধরনের ভুল হয়েছে, যা পুরোপুরি এড়ানো যেত।

এদিকে কলেজ সূত্রে জানা গেছে, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী গণিত বিভাগের সহকারী অধ্যাপক আজব আলী জোয়ার্দ্দরকে ভারপ্রাপ্ত কর্মকর্তা করে নতুন তিন সদস্যের একটি পরীক্ষা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে কেন্দ্রসচিব সালাহ্ উদ্দিন বলেন,তদন্ত কমিটি এখনো লিখিতভাবে কিছু জানায়নি।
তবে মৌখিকভাবে আমাকে এবং আরও চার শিক্ষককে অব্যাহতির কথা জানানো হয়েছে।

এ ঘটনায় যশোর বোর্ড ছাড়াও কুষ্টিয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথকভাবে পাঁচ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১০ জুলাই) মানবিক বিভাগের যুক্তিবিদ্যা বিষয়ের প্রথম পত্রের সৃজনশীল অংশের পরীক্ষা শেষে বিতরণ করা হয় দ্বিতীয় পত্রের নৈর্ব্যক্তিক প্রশ্ন।

ঘটনাটি সামনে আসার পরই পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয় এবং তাৎক্ষণিক পদক্ষেপ নেয় বোর্ড কর্তৃপক্ষ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com