1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
নোটিশ :
এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস
সংবাদ শিরোনাম:

তজুমদ্দিন থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলার ০২ (দুই) আসামী গ্রেফতার”

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৯৭ বার ভিউ

হাসান হৃদয়
লালমোহন

ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক মহোদয়ের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ভোলা এবং সহকারী পুলিশ সুপার, তজুমদ্দিন সার্কেল, ভোলা মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে গঠিত একটি চৌকস দল তজুমদ্দিন থানায় গত ০৬/০৭/২০২৫ ইং তারিখে রুজুকৃত নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯(১)/৩০ ও পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)/৮(২) ধারার এজাহারনামীয় দুই আসামীকে পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

এজাহার অনুযায়ী গত ১০/০৬/২০২৫ খ্রিঃ তারিখ অনুমান রাত ১২:১৫ ঘটিকার সময় ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের পেছনের পুকুরপাড়ে গেলে, পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ০১নং আসামী গিয়াস উদ্দিন (৩০) ০২নং আসামী রাসেল (২৬) এর সহায়তায় মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। ০২নং আসামী উক্ত ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করে এবং পরবর্তীতে ভিডিওটি দেখিয়ে ভিকটিমকে ভয়ভীতি ও মানসিক নির্যাতন করে পুনরায় কুপ্রস্তাব প্রদান করে।

মামলাটির গুরুত্ব অনুধাবন করে পুলিশ সুপার মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় ধারাবাহিক অভিযান পরিচালিত হয়। অভিযানের ধারাবাহিকতায় গতকাল রাতে ০১নং আসামী গিয়াস উদ্দিন (৩০)-কে বোরহানউদ্দিন থানাধীন চর লতিফ এলাকা থেকে এবং ০২নং আসামী রাসেল (২৬)-কে লালমোহন থানাধীন চর কচুয়াখালী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সকল আইনি কার্যক্রম চলমান রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com