1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় ধর্মীয় উৎসবের উজ্জ্বল দৃষ্টান্ত: শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত।

  • আপডেটের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৯৬ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়া শহরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। শনিবার (৫ জুলাই) সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়।রথযাত্রাটি বড়বাজারস্থ শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির থেকে শুরু হয়ে গোপীনাথ জিউর মন্দির পর্যন্ত গমন করে। সনাতন ধর্মাবলম্বীদের এই অন্যতম ধর্মীয় আয়োজনে অংশ নেন হাজারো ভক্তবৃন্দ। ছিল নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষের অংশগ্রহণ। উৎসবের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কুষ্টিয়া জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং সামাজিক সংগঠনের সহযোগিতায় সুষ্ঠুভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। রথযাত্রা উদযাপন কমিটির নেতৃত্বে ছিলেন সভাপতি বিজন কর্মকার। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন সুভাষচন্দ্র রায়, প্রবীর কর্মকার, এবং খোকন সাহা। তাঁরা বলেন, “প্রতিবছরের মতো এবারও সবার সহযোগিতায় অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উল্টো রথযাত্রা সম্পন্ন হয়েছে। আমরা সবার প্রতি কৃতজ্ঞ।” অনুষ্ঠানে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ, ধর্মীয় সংগীত পরিবেশন এবং ভক্তিগীতি উপস্থাপন ছিল দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ। এই ধর্মীয় আয়োজন কুষ্টিয়ার সাম্প্রদায়িক সম্প্রীতির আরেকটি অনন্য নিদর্শন হয়ে রইলো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com