1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় সোনালী ব্যাংকে শিক্ষক লাঞ্ছনার অভিযোগ, অভিযুক্ত ব্যাংক কর্মকর্তা মাহাফুজুর রহমান

  • আপডেটের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২০৬ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

আজ দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় অবস্থিত সোনালী ব্যাংক শাখায় পেনশনের টাকা তুলতে গিয়ে এক অবসরপ্রাপ্ত শিক্ষক লাঞ্ছনার শিকার হয়েছেন। অভিযুক্ত ব্যাংক কর্মকর্তা হলেন ক্যাশিয়ার মাহাফুজুর রহমান।

ভুক্তভোগী শিক্ষক নওশের আলী জানান, তিনি তার পেনশনের টাকা তুলতে ব্যাংকে যান এবং ক্যাশিয়ার মাহাফুজুর রহমানকে টাকা দেওয়ার অনুরোধ করলে উত্তেজিত হয়ে ওই কর্মকর্তা বলেন, “আপনাকে একবার ডেকে পাওয়া যায়নি, এখন চলে যান।” শিক্ষক নওশের আলী তখন বলেন, “আমি একজন বৃদ্ধ মানুষ, দয়া করে আমার টাকাটা দিন।”

এই অনুরোধের পরপরই মাহাফুজুর রহমান জনসম্মুখে ওই শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং মারধরের জন্য এগিয়ে যান। ব্যাংকে উপস্থিত সাধারণ মানুষের সামনে এমন অপমানজনক আচরণে সবাই হতবাক হয়ে পড়েন। সৌভাগ্যবশত, ব্যাংক কাউন্টারের সামনের কাঁচের দেয়াল থাকায় শারীরিক আঘাত থেকে রক্ষা পান শিক্ষক নওশের আলী।

ঘটনার সময় ব্যাংকে উপস্থিত অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, “একজন বৃদ্ধ শিক্ষককে যদি এইভাবে গালিগালাজ ও হেনস্তা করা হয়, তাহলে সাধারণ মানুষের সাথেই বা কেমন আচরণ করেন এই কর্মকর্তা?” তারা আরও জানান, অভিযুক্ত কর্মকর্তার এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

ঘটনার বিষয়ে সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার শাহিন উদ্দিন বলেন, “লিখিত অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি এবং ব্যাংকের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রকৃত ঘটনা বের করা হবে।

এদিকে কুষ্টিয়ার সচেতন মহল দাবি তুলেছে অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত ব্যাংক কর্মকর্তা মাহাফুজুর রহমানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com