1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
নোটিশ :
নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই। থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার: বোচাগঞ্জের নাফানগর এসডিজি গ্রাম উদ্বোধন নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের বিচার কোথায়? — কোরআনের ন্যায়বিচারের আলোকে নারী-পুরুষ উভয়ের সুরক্ষা চাই। আমতলীতে কাজ শেষের আগেই সড়ক ধসে খালে, যান চলাচল বন্ধ এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু
সংবাদ শিরোনাম:

শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ শাহবাগে যুবক গ্রেফতার

  • আপডেটের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৯০ বার ভিউ

মো: বিজয় চৌধুরী

রাজধানীর শাহবাগ এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আমদানি করা বিপুল পরিমাণ কাপড়সহ এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃতের নাম সোহেল (২৮)। তিনি কুমিল্লার বড়ুরা উপজেলার অর্জুনতলা গ্রামের বাসিন্দা।

ডিবি রমনা বিভাগের একটি বিশেষ টিম শুক্রবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে জানা যায়, ভারত থেকে অবৈধ পথে আনা এবং শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ শাড়ি, থ্রি-পিস ও থানকাপড় রাজধানীতে মজুত করা হয়েছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে সোহেলের হেফাজত থেকে ১,২০৭টি শাড়ি, ১,২৮৮টি থ্রি-পিস এবং ১৩ বান্ডিল ভারতীয় থানকাপড় উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪১ লাখ ২৩ হাজার টাকা। এছাড়াও এসব অবৈধ মালামাল পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত সোহেলের বিরুদ্ধে শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিবি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com