1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
নোটিশ :
নেছারাবাদে ২২ পিছ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার : থানায় মামলা কুষ্টিয়া দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযানে সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট জব্দ রুচির মৃত্যুর রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা। নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই। থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার:
সংবাদ শিরোনাম:

ঢাকুরিয়ায় স্থানীয় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১১৪ বার ভিউ

হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি

যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নে বিএনপির অন্যতম প্রবীণ ও জনপ্রিয় নেতা, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাস্টার মতিয়ার রহমানের পক্ষ থেকে বিশেষ আমন্ত্রণে অনুষ্ঠিত হলো মতবিনিময় সভা। তার নিজ উদ্যোগ ও অর্থায়নে গড়ে তোলা ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়, যা এলাকার রাজনীতিতে এক নতুন গতির সঞ্চার ঘটিয়েছে। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সম্মানিত সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সহিদুর বারী রবু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফেডারেশনের বাবু নির্মল কুমার বিট, মনিরামপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল হক লিটনসহ আরও অনেক নেতৃবৃন্দ। উল্লেখ্য মাস্টার মতিয়ার রহমানের নেতৃত্বে ঢাকুরিয়ার বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হয়েছে। তার আন্তরিক প্রচেষ্টা ও রাজনৈতিক প্রজ্ঞার ফলেই আজ ঢাকুরিয়ার মতো এলাকায় বিএনপির একটি সুসংগঠিত এবং সক্রিয় কার্যালয় গড়ে উঠেছে। দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে যুক্ত থেকে তিনি শুধু দলীয় নেতৃত্বেই নয়, সাধারণ মানুষের মনেও স্থান করে নিয়েছেন। সভায় আরও উপস্থিত ছিলেন: সাবেক ইউপি সদস্য মোশাররফ হোসেন টুকু, শিক্ষক নেতা মাস্টার শহীদুল ইসলাম. স্থানীয় নেতা মোল্লা মিজান, যুবনেতা মোঃ তরিকুল ইসলাম, আরিফ বিল্লাহ ও দেলোয়ার হোসেন। সভায় নেতৃবৃন্দ বিএনপির চলমান রাজনৈতিক অবস্থান, ভবিষ্যৎ পরিকল্পনা এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। বক্তারা বলেন, মাস্টার মতিয়ার রহমানের মতো নিবেদিতপ্রাণ নেতারাই দলের মূল শক্তি এবং তার মতো ব্যক্তিদের পাশে থেকেই বিএনপির কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com