1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

বহুল আলোচিত ও কুখ্যাত ডাকাত জসিম ওরফে কালো জসিমকে অবশেষে গ্রেফতার

  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৬৩ বার ভিউ

মোঃ তুহিন দেওয়ান তজুমদ্দিন উপজেলা।

ভোলার তজুমদ্দিন উপজেলার বহুল আলোচিত ও কুখ্যাত ডাকাত জসিম ওরফে কালো জসিমকে অবশেষে গ্রেফতার করেছে তজুমদ্দিন থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে তজুমদ্দিন বাজারের উত্তর মাথা থেকে তাকে আটক করা হয়।

তজুমদ্দিন থানার এএসআই আলাউদ্দিন আল মাসুম ও এএসআই মো. শাহাদাত হোসেনের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, কালো জসিম দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে তজুমদ্দিন ও বোরহানউদ্দিন থানায় মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে ২০০৬ সালের একটি চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রেক্ষিতেই মূলত তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, আটককালীন সময়ে কালো জসিম কোনো প্রকার প্রতিরোধের চেষ্টা না করে আত্মসমর্পণ করে। গ্রেফতারের পর নিয়ম অনুযায়ী পুলিশ পাহারায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এলাকাবাসী কালো জসিমের গ্রেফতারে স্বস্তি প্রকাশ করে বলেছে, তার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দীর্ঘদিন ধরে তারা আতঙ্কে দিন কাটাচ্ছিল। এ ধরনের অপরাধীদের গ্রেফতার কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাব্বত খান বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর। যেকোনো অপরাধী যতই প্রভাবশালী হোক, তাকে আইনের আওতায় আনা হবে।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com