1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
নোটিশ :
কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ওরা আমাকে মেরে ফেলবে—মৃত্যুর আগে নারীর ভিডিও ভাইরাল, পরে মা ও নবজাতকের মৃত্যু চিলমারীতে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোপালগঞ্জে অনলাইন জুয়ারি এজেন্ট সহ ৪ জন গ্রেফতার রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় ৩ আসামি গ্রেপ্তার বরগুনায় মৃত শিক্ষিকার নামে ১৩ মাসের বেতন-ভাতা সোনালী আঁশে কৃষকের হাসি: চুয়াডাঙ্গায় বাম্পার ফলন ও চড়া দামে উচ্ছ্বসিত পাটচাষিরা। জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ মিলন হাওলাদার এর বিরুদ্ধে নিটারে ক্যারিয়ার গড়ার কৌশল নিয়ে এলসিবির বিশেষ সেশন সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের ভাঙড়ি মালামাল বিক্রি নয়, ৭৪ দোকানের বকেয়া ভাড়া আদায় ঠেকাতেই ষড়যন্ত্রের অভিযোগ
সংবাদ শিরোনাম:

মাদক সেবী নয়, মাদক সম্রাট ধরার দাবি—তবেই মাদকমুক্ত হবে ভোলা

  • আপডেটের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৫০ বার ভিউ

ভোলা প্রতিনিধি:
ভোলা জেলায় গত দুই মাস ধরে মাদকের বিরুদ্ধে পরিচালিত অভিযানে শত শত মাদকসেবী গ্রেফতার হলেও, বড় মাদক ব্যবসায়ী বা কথিত “মাদক সম্রাটরা” এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে করে অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।
তাদের মতে, শুধুমাত্র মাদকসেবীদের গ্রেফতার করে মাদক নির্মূল করা সম্ভব নয়। কারণ, মাদক ব্যবসায়ীরা যদি সহজে মাদক সংগ্রহ করে তা যুবসমাজের মধ্যে ছড়িয়ে দিতে না পারতো, তাহলে এত বিপুল সংখ্যক মানুষ মাদকাসক্ত হয়ে উঠত না।
বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া, মানবাধিকার কর্মীরা ও সচেতন মহলের ভাষ্য, ৫০ জন মাদকসেবী গ্রেফতার হলেও যদি একজন বড় মাদক কারবারি আইনের আওতায় না আসে, তাহলে এ ধরনের অভিযানকে সফল বলা যায় না। অভিযোগ রয়েছে, সুবিধাবাদী প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকা সংঘবদ্ধ কিছু চক্র মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে। ফলে মূল হোতারা থেকে যাচ্ছে আড়ালে, আর নিম্নস্তরের ব্যক্তিরাই বারবার গ্রেফতার হচ্ছে।
এ অবস্থায় বড় মাদক ব্যবসায়ী ও গডফাদারদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তাদের মতে, মূল অপরাধীরা বাইরে থাকলে ভোলা জেলাকে কখনোই মাদকমুক্ত করা সম্ভব নয়।
এদিকে, সাম্প্রতিক সময়ে ভোলা জেলা সহ দেশের বিভিন্ন স্থানে সামাজিক যোগাযোগমাধ্যমে “মাদক” তকমা ব্যবহার করে কিছু ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তাদের বাড়িতে হামলা, লাঞ্ছনা ও অপমান করার অভিযোগও পাওয়া যাচ্ছে।
অনেকের দাবি, ব্যক্তিগত বিরোধ বা পূর্ব শত্রুতার জেরে কিছু মানুষকে মাদক সংশ্লিষ্ট বলে চিহ্নিত করে হয়রানি করা হচ্ছে এবং পরবর্তীতে তাদের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে।
সচেতন মহল এ ধরনের কর্মকাণ্ডকে আইনের শাসনের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে বলছেন, নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়টি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
তাদের মতে, সঠিক লক্ষ্য নির্ধারণ করে অভিযান পরিচালনা এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমেই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com