1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
নোটিশ :
কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়ন পরিষদ ঘিরে বিতর্ক পাল্টাপাল্টি অভিযোগে প্রশ্নবিদ্ধ সামাজিক মর্যাদা,সমাধানে আলোচনার আহ্বান কাতারে গ্রেপ্তার বাংলাদেশের বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কুষ্টিয়া কুমারখালী উপজেলার আদাবাড়িয়ায় শিক্ষার আলো ছড়াচ্ছে মুন্সি তুফাজ্জল হোসেন-রিজিয়া খাতুন মডেল মাদ্রাসা কুষ্টিয়া মাদ্রাসাই দারুল আশফাক আল ইসলামিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী,ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, যাচাই হবে ৫৪ হাজার ১৭০ জনের লালমোহনে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন শাহীনের হোন্ডা শোডাউন ও গণসংযোগ,জনতার ঢল শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন নাসির আহমেদ লিমন, ৪ নং কাচিয়া ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে দেখতে চান সাধারণ মানুষ তজুমদ্দিন বাজারকে পরিচ্ছন্ন ও ক্রেতাবান্ধব করতে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় সেনাবাহিনী।
সংবাদ শিরোনাম:

বোরহানউদ্দিনে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ।

  • আপডেটের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৫৭ বার ভিউ

জেলা প্রতিনিধি: –
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে জমি দখলকে কেন্দ্র করে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বোরহানউদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সাচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মো. ফখরুল আলমের সঙ্গে একই বাড়ির কয়েকজন আত্মীয়ের দীর্ঘদিন ধরে জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। অভিযোগে বলা হয়েছে, গত ৫ জুন সকাল আনুমানিক ৯টার দিকে অভিযুক্তরা ফখরুল আলমের দখলীয় জমির বেড়া ভেঙে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এ সময় তার স্ত্রী ফাহিমা বেগম বাধা দিতে গেলে তাকে মারধর করা হয়।
পরে গৃহবধূর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে স্বজনদের সহায়তায় তাকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে তিনি চিকিৎসাধীন।
অভিযোগে অভিযুক্ত করা হয়েছে সাচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মো. জাকির, মো. দুলাল, মো. দেলোয়ার হোসেন, মো. সোহাগ ও মো. সুমনকে। ভুক্তভোগী ফখরুল আলমের দাবি, অভিযুক্তরা বর্তমানে তার দখলীয় জমিতে বসতঘর নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তাদের পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত জাকির মুন্সি বলেন, “এ জমিতে আমরা প্রায় ৫০ বছর ধরে বসবাস করছি। পুরোনো ঘর ভেঙে যাওয়ায় নতুন ঘর নির্মাণের কাজ শুরু করলে তারা বাধা দেয়। কাউকে মারধর করা হয়নি, উভয় পক্ষের মধ্যে শুধুমাত্র কথা কাটাকাটি হয়েছে।”
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার সূত্র জানায়, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি শান্ত রাখতে উভয় পক্ষকে আপাতত নির্মাণকাজ স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে এবং বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
ভুক্তভোগী পরিবার অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। অন্যদিকে অভিযুক্ত পক্ষও জমির মালিকানা ও দখল সংক্রান্ত বিষয়টি যথাযথভাবে যাচাই করার আহ্বান জানিয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com