
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, লালমোহন থানা, ভোলার তত্বাবধায়নে, লালমোহন থানাধীন লর্ডহার্ডিঞ্জ ৫নং ওয়ার্ডস্থ নতুন বাজারের উত্তর পার্শ্বে হেলাল এর বাড়ির দরজার সামনে পাকা রাস্তার উপরে হইতে ১০০ (একশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন মাদক ব্যবসায়ীদের আটক করেছে লালমোহন থানা পুলিশের একটি চৌকস টিম।
গত ইং ২৯-০৫-২০২৬ তারিখ ২১.৪৫ ঘটিকায় সময় লালমোহন থানা ভোলার এসআই (নিঃ)/ আসাদুজ্জামান খান সংঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ১০০ (একশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আসামী- ১। মোঃ ইউসুফ (৫০), পিতা-মৃত অজিউল্লাহ, মাতা-মালেকা বেগম, সাং-রায়চাঁদ ৫নং ওয়ার্ড, ইউপি-রমাগঞ্জ, ২। মোঃ মমিন (৪৮), পিতা-আবুল কাশেম মাঝি, মাতা-আলেকজান, সাং-কুন্ডের হাওলা ৭নং ওয়ার্ড, ইউপি-ধলীগৌরনগর, ৩। মোঃ তোফায়েল (৩৭), পিতা-শেখ আহম্ম, মাতা-জয়নব বিবি, সাং-মোল্লাজি, ৬নং ওয়ার্ড, ইউপি-ধলীগৌরনগর, সর্ব থানা-লালমোহন, জেলা-ভোলাদের গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে লালমোহন থানার মামলা নং-১০, তারিখ- ০৭/০৬/২০২৬; জি আর নং-১২৮, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়েছে।
Leave a Reply