1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? চরফ্যাশনে ‘ডাক্তার আখির’-এর বিরুদ্ধে মৃত্যু মিছিলের অভিযোগে ক্ষোভে ফুঁসছে জনপদ: কুষ্টিয়া হাটশ হরিপুর ইউনিয়ন উন্নয়নের ৫ দফা বাস্তবায়ন দেখতে চায়,ইউনিয়ন বাসী বর্তমানে দেশের মোট উপজেলার সংখ্যা ৫০০ : নতুন পাঁচ উপজেলা গঠন ভোলার জনবান্ধব এসপির নেতৃত্বে দ্রুত অভিযানে হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার নেছারাবাদে সঃ প্রাঃ বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৮১ : ক্লাসে উপস্থিতি অর্ধেক চরফ্যাশনের দুলারহাটে হামলা ও লুটপাটের অভিযোগ। চর আইচায় জমি দখলের অভিযোগ: বৈধ মালিক শিরাজুল মেম্বার, প্রতিপক্ষের বিরুদ্ধে দখল ও হুমকির অভিযোগ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল: গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে নীরবতা কেন? কুষ্টিয়া সুগার মিলের পরিত্যক্ত কোয়াটার থেকে অজ্ঞাত মহিলার রহস্যজনক অর্ধগলিত লাশ উদ্ধার! মহা ধুমধামে পালিত হলো শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
সংবাদ শিরোনাম:

চর কুকরীতে মিথ্যা হামলার অভিযোগ এনে প্রকৃত অপরাধ ঢাকার চেষ্টা — আয়সা বিবি ও আবুল বাসার পরিবার জড়িত জমি দখল, গরু চুরি ও নানা অপকর্মে, দাবি এলাকাবাসীর

  • আপডেটের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৬৭ বার ভিউ

ভোলা প্রতিনিধি:

চরফ্যাশন, ভোলা: চর কুকরী এলাকায় বসতঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগের পেছনে রয়েছে ভিন্ন উদ্দেশ্য—এমনটাই বলছেন অভিযুক্ত বনি আমিন ও আনিচ বক্স। তাদের দাবি, অভিযোগকারী আয়সা বিবি ও তার স্বামী আবুল বাসার বছরের পর বছর ধরে চর এলাকায় জমি দখল, গরু চুরি, এবং নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

বনি আমিন বলেন, “ওই পরিবার চর এলাকায় একটা ত্রাস ছিল। ক্ষমতাসীন দলের ছত্রচ্ছায়ায় থেকে তারা শুধু আমাদের জমিই নয়, আরও অনেকের জমি দখল করে রেখেছিল। গরু চুরির একাধিক ঘটনায় তাদের নাম এসেছে, কিন্তু কেউ ভয়ে মুখ খুলতে পারেনি।”

স্থানীয়রা জানান, সরকার পরিবর্তনের পর আবুল বাসার এলাকা ছেড়ে পালিয়ে যান, কারণ তখন আর তার প্রভাব ছিল না। একজন স্থানীয় প্রবীণ বলেন, “আবুল বাসার চর কুকরীতে একটা সন্ত্রাসী সিন্ডিকেট চালাতো। জমি দখল, গরু চুরি, খালের মাছ লুট, এসব তাদের কাছে ছিল নিত্যদিনের ঘটনা।”

অভিযুক্তদের দাবি, তাদের বিরুদ্ধে এখন যে ‘হামলার নাটক’ সাজানো হয়েছে, সেটি মূলত প্রশাসনের নজর ঘোরাতে এবং আগের অপকর্ম আড়াল করার চেষ্টা মাত্র।

আনিচ বক্স বলেন, “এখন মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করছে, অথচ প্রমাণসহ আমরা দেখাতে পারি—ওরা কীভাবে আমাদের জমি দখল করে রেখেছিল।”

তাদের দাবি অনুযায়ী, বৈধ কাগজপত্র—দলিল, খতিয়ান, পর্চা, খাজনার রশিদ — সবই অভিযুক্তদের নামে রয়েছে,

এলাকাবাসীর একটাই দাবি—সত্য উদঘাটন হোক এবং যেই দোষী হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হোক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com