1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
নেছারাবাদে ২২ পিছ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার : থানায় মামলা কুষ্টিয়া দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযানে সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট জব্দ রুচির মৃত্যুর রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা। নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই। থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার:
সংবাদ শিরোনাম:

হবিগঞ্জ জেলার মাধবপুরে মা-মেয়েসহ ৩ জনকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ড

  • আপডেটের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২০২ বার ভিউ

হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার মাধাবপুর উপজেলার বীর সিংহপাড়া গ্রামে মা মেয়েসহ ৩ জনকে হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড দেয়া হয়েছে। গত মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক সৈয়দ মোহাম্মদ মোশাররফ ইউসুফ এ রায় ঘোষনা করেন। রায়ে তার ১ লাখ টাকা জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বীরসিংহপাড়া গ্রামের বাসিন্দা শাহ আলম ওরফে তাহের উদ্দিন।
মামলার বিবরণে জানা যায়, বীরসিংহপাড়া গ্রামের বাসিন্দা মধ্যপ্রাচ্য প্রবাসী গিয়াস উদ্দিনের সাথে পৈত্রিক সম্পত্তি নিয়ে তার ভাইদের বিরোধ চলছি। এর জের ধরে ২০১৬ সালের ২৩ আগস্ট সন্ধ্যায় শাহ আলম ওরফে তাহের উদ্দিন দরজা ভেঙ্গে বড়ভাই গিয়াস উদ্দিনের ঘরে ঢুকে তার স্ত্রী জাহানারা খাতুনকে ছুরিকাঘাত করেন। এ সময় জাহানারার চিৎকারে তার মেয়ে শারমিন আক্তার ও ছেলে সুজাত মিয়া এগিয়ে এলে তাদেরও ছুরিকাঘাত করা হয়। তখন চাচাতো দেবরের ছেলে শিমুল মিয়া এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। এতে জাহানারা খাতুন ঘটনাস্থলেই মারা যান। শারমিন আক্তার ও শিমুল মিয়াকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকেও মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সুজাত মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে দীর্ঘদিনের চিকিৎসায় তিনি সুস্থ হন। এ ঘটনায় নিহত জাহানারা খাতুনের দুলাভাই মোহন মিয়া বাদি হয়ে মাধবপুর থানায় ১৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ একমাত্র আসামী শাহ আলম ওরফে তাহের উদ্দিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। তাহের উদ্দিনও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (সরকারি কৌশলী) এডঃ মো. আফজাল হোসেন জানান, দীর্ঘদিন ধরে মামলাটি ঝুলন্ত অবস্থায় ছিল। বিগত সরকারের আমলে বিচারটি বিভিন্নভাবে প্রভাবান্বিত করার চেষ্টা করা হয়। মামলায় ১৮ জন সাক্ষির সাক্ষ্য গ্রহন শেষে বিচারক উল্লেখিত রায় দেন। তিনি বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট হয়েছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com