1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
নোটিশ :
নেছারাবাদে ২২ পিছ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার : থানায় মামলা কুষ্টিয়া দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযানে সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট জব্দ রুচির মৃত্যুর রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা। নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই। থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার:
সংবাদ শিরোনাম:

তারুণ্যের সমাবেশে কেশবপুর উপজেলা,পৌর যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের অংশগ্রহণ

  • আপডেটের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২৯১ বার ভিউ

হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি

খুলনায় তারুণ্যের সমাবেশে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের যোগদান।
তারুণ্যের সমাবেশে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের যোগদান।

খুলনায় তারুণ্যের সমাবেশে কেশবপুর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি নেতৃত্বে বিশাল মিছিল সহকারে তারা এই সমাবেশে যোগদান করেন।

শনিবার (১৭ মে) খুলনার সার্কিট হাউস মাঠে বিকেল ৩টায় শুরু হয়েছে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশ।

বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন এই সমাবেশের আয়োজন করেছে। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের খুলনা ও বরিশাল বিভাগের নেতাকর্মীরা তারুণ্যের এ সমাবেশে অংশগ্রহণ করছেন।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না জানান, তীব্র তাপের কারণে সবাইকে আশপাশের ছায়াযুক্ত স্থানে অবস্থান করতে বলা হয়েছে। বিকেল ৩টার মধ্যেই তারা মাঠে চলে আসেন।

তারুণ্যের এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এ ছাড়াও উপস্থিত রয়েছেন বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com