1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
লালমোহনে জমিজমা বিরোধে হত্যাকাণ্ডের ঘটনায় লালমোহন থানা পুলিশের তড়িৎ অভিযান: মূল আসামিসহ ০৪ জন গ্রেফতার। আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? চরফ্যাশনে ‘ডাক্তার আখির’-এর বিরুদ্ধে মৃত্যু মিছিলের অভিযোগে ক্ষোভে ফুঁসছে জনপদ: কুষ্টিয়া হাটশ হরিপুর ইউনিয়ন উন্নয়নের ৫ দফা বাস্তবায়ন দেখতে চায়,ইউনিয়ন বাসী বর্তমানে দেশের মোট উপজেলার সংখ্যা ৫০০ : নতুন পাঁচ উপজেলা গঠন ভোলার জনবান্ধব এসপির নেতৃত্বে দ্রুত অভিযানে হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার নেছারাবাদে সঃ প্রাঃ বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৮১ : ক্লাসে উপস্থিতি অর্ধেক চরফ্যাশনের দুলারহাটে হামলা ও লুটপাটের অভিযোগ। চর আইচায় জমি দখলের অভিযোগ: বৈধ মালিক শিরাজুল মেম্বার, প্রতিপক্ষের বিরুদ্ধে দখল ও হুমকির অভিযোগ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল: গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে নীরবতা কেন? কুষ্টিয়া সুগার মিলের পরিত্যক্ত কোয়াটার থেকে অজ্ঞাত মহিলার রহস্যজনক অর্ধগলিত লাশ উদ্ধার!
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়া পদ্মায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান,দেড় লক্ষ টাকার কারেন্ট জাল ধ্বংস।

  • আপডেটের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৭৯ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পদ্মা নদীতে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় দেড় লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

রবিবার (১১ মে) সন্ধ্যায় ‘জাটকা সংরক্ষণ অভিযান-২০২৫’ এর অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম। তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলাম এবং মিরপুর থানা পুলিশের একটি চৌকস টিম।

অভিযান চলাকালে পদ্মা নদীর বিভিন্ন অংশে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল ব্যবহার করে মাছ শিকারের চেষ্টারত কিছু অসাধু জেলেকে দেখা যায়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরবর্তীতে জব্দকৃত বিপুল পরিমাণ অবৈধ জাল ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম জানান, নদী ও মৎস্যসম্পদ রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকারকারীদের বিরুদ্ধে নিয়মিতভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, “পদ্মা নদীসহ দেশের সকল নদীতে জাটকা ও ইলিশ সংরক্ষণে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। এসব অভিযান আমাদের জলজ সম্পদ রক্ষায় সহায়ক হবে।”

এ সময় উপস্থিত স্থানীয় জনগণ ভ্রাম্যমাণ আদালতের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং এ ধরনের অভিযান আরও জোরদার করার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com