1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
নোটিশ :
এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস
সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় একটি খাল খননের অভাবে শতশত কৃষকের ভোগান্তি চরমে।।

  • আপডেটের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৮০ বার ভিউ

কাজী সোহেল ;

পটুয়াখালীর কলাপাড়ায় “পাখিমারা খাল”টি দীর্ঘদিন ধরে খনন না করায় খালটি শুকিয়ে তীব্রভাবে পানির সংকট দেখা দিয়েছে।
এতে শতশত কৃষক বর্ষাকালীন সবজি চাষাবাদ নিয়ে চরম ভোগান্তিতে পড়েছে।

বর্তমানে খালটির এক জায়গায় এক কিলোমিটার এবং ফাঁকে ফাঁকে বিভিন্ন জায়গা শুকিয়ে থাকায় ওই স্থানে জন্মেছে ঘাষ। স্থানীয় মানুষ বর্তমানে খালটি যাতায়াতের পথ হিসেবে ব্যবহার করছে।

খালটির দৈর্ঘ্য শাখা প্রশাখা নিয়ে অন্ততঃ ২০ কিলোমিটার এবং প্রস্থ প্রায় দুইশত ফুট। তবে কোন কোন জায়গায় এর কমও রয়েছে।

খালটির দুই পাড়ে শতশত পরিবারের বসবাস। এসব পরিবারের মানুষ খালের ওই পানিতে গোসল সহ গৃহস্থলী কাজ করে আসছিল। কারো কারো হাঁস পালনে খালটির পানি সহায়ক হিসেবে কাজ করছে।
সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে এলাকার অন্তত ১০ টি গ্রামের শতশত কৃষকের। এসব কৃষকর কৃষি কাজ করে তাদের জীবিকা নির্বাহ করেন।

এ দশটি গ্রামে উৎপাদিত ফসল এলাকার মানুষের চাহিদা মিটিয়ে সরবরাহ করছেন, ঢাকা,রাজশাহী,চট্রগ্রাম, পাবনা,বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকায়।
এ এলাকায় বৃষ্টির পানি ব্যতীত ভূর্গস্থ কোন পানির ব্যবস্থা না থাকায় কৃষক নির্ভর করছে খালের পানির উপর।
পানির অভাবে বর্তমানে বোরো এবং বর্ষাকালীন সবজি চাষাবাদ হুমকির মুখে পড়েছে।

এ ব্যাপারে নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গৃামের কৃকক মো.সুলতান গাজী বলেন, যখন বৃষ্টি থাকে তখনও বেশী হলে দু’হাত পানি থাকে। এতে কৃষক দু’ তিন মাসের বেশী খাল থেকে পানি পাচ্ছে না। বাকী মাস গুলোতে খাল শুকিয়ে থাকে।

একই এলাকার কৃষক আবুল কালাম বলেন, মাটি,পানি নিয়েই কৃষক। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তবে বর্তমানে পাখিমারার খালের খনন নিয়ে কারোর যেন কোন মাথা ব্যাথা নেই।

তিনি বলেন’ আমাদের কষ্টার্জিত ফসল মানুষের জীবন ধারনের জন্য প্রয়োজন। কৃষকের জীবন ধারনের জন্য জরুরী ভিত্তিতে খাল খনন প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো.আরাফাত হোসাইন বলেন’ খাল খনন আমার ডিপার্টমেন্টের কাজ না হলেও কৃষকের দূর্ভোগের কথা বিবেচনা করে পানি উন্নয়ন বোর্ড এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com