1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
নোটিশ :
আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? চরফ্যাশনে ‘ডাক্তার আখির’-এর বিরুদ্ধে মৃত্যু মিছিলের অভিযোগে ক্ষোভে ফুঁসছে জনপদ: কুষ্টিয়া হাটশ হরিপুর ইউনিয়ন উন্নয়নের ৫ দফা বাস্তবায়ন দেখতে চায়,ইউনিয়ন বাসী বর্তমানে দেশের মোট উপজেলার সংখ্যা ৫০০ : নতুন পাঁচ উপজেলা গঠন ভোলার জনবান্ধব এসপির নেতৃত্বে দ্রুত অভিযানে হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার নেছারাবাদে সঃ প্রাঃ বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৮১ : ক্লাসে উপস্থিতি অর্ধেক চরফ্যাশনের দুলারহাটে হামলা ও লুটপাটের অভিযোগ। চর আইচায় জমি দখলের অভিযোগ: বৈধ মালিক শিরাজুল মেম্বার, প্রতিপক্ষের বিরুদ্ধে দখল ও হুমকির অভিযোগ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল: গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে নীরবতা কেন? কুষ্টিয়া সুগার মিলের পরিত্যক্ত কোয়াটার থেকে অজ্ঞাত মহিলার রহস্যজনক অর্ধগলিত লাশ উদ্ধার! মহা ধুমধামে পালিত হলো শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
সংবাদ শিরোনাম:

হিজাব না খোলায় চার পরীক্ষার্থীর উত্তরপত্র নিয়ে যাওয়ার অভিযোগ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৪১ বার ভিউ

পটুয়াখালী জেলা প্রতিনিধি।

হিজাব না খোলায় ট্যাগগ অফিসার ৪ পরীক্ষার্থীর উত্তরপত্র নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৩ এপ্রিল) হাদিস পরীক্ষার দিন বাউফল পৌর শহরের ছালেহিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। 

জানা গেছে, এ বছর বাউফল ছালেহিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে ওই মাদ্রাসাসহগ গোসিংগা ছালেহিয়া মাদ্রাসা, গোসিংগা রশিদিয়া মাদ্রাসা,দাশপাড়া দাখিল মাদ্রাসা ও চন্দ্রপাড়া ঢালী আছিয়া খাতুন দাখিল মাদ্রাসার মোট ১৭২ পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,ওই পরীক্ষা কেন্দ্রের ট্যাগ অফিসারের দায়িত্বে রয়েছেন উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) প্রকল্প কর্মকর্তা তুরাল প্রামাণিক। 
বুধবার হাদিস পরীক্ষা চলাকালীন দুপুর সোয়া ১২টার দিকে ওই ট্যাগ অফিসার পরীক্ষা কেন্দ্রের উত্তর পাশের ভবনের দোতলায় পশ্চিম পাশের কক্ষে ঢুকে সব পরীক্ষার্থীকে হিজাব খোলার নির্দেশ দেন। এ সময় ৪ জন পরীক্ষার্থী হিজাব না খোলায় তাদের উত্তরপত্র নিয়ে যান। এর মধ্যে এক পরীক্ষার্থী উচ্চস্বরে কান্না শুরু করলে কিছু সময় পর তার উত্তরপত্র ফেরত দেওয়া হয়। অন্য তিন শিক্ষার্থীর উত্তরপত্র ফেরত দেওয়া হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থী জানায়,এক ম্যাজিস্ট্রেট (ট্যাগ অফিসার) রুমের ভেতর ঢুকে সব পরীক্ষার্থীকে হিজাব খুলতে বাধ্য করেন। আমিসহ ৪ জন হিজাব না খোলায় তিনি আমাদের উত্তরপত্র নিয়ে যান। এক পরীক্ষার্থী উচ্চস্বরে কান্না শুরু করলে তার উত্তরপত্র ফেরত দেওয়া হয়। আমিসহ বাকি তিনজনের উত্তরপত্র ফেরত দেওয়া হয়নি। আমি ৮০ মার্কের উত্তর দিয়েছি।
এ বিষয়ে ওই পরীক্ষা কেন্দ্রের সচিব ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নজিরুল হক বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। হাদিস পরীক্ষার সময় কোনো ম্যাজিস্ট্রেট ছিলেন না। তবে ট্যাগ অফিসার হিসেবে তুরাল প্রামাণিক উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ট্যাগ অফিসার তুরাল প্রামাণিক বলেন, আমি কোনো পরীক্ষার্থীর উত্তরপত্র নিইনি। হিজাব খোলার প্রশ্নই আসে না। তবে ওই মাদ্রাসার অধ্যক্ষ কয়েক পরীক্ষার্থীর হিজাব খুলতে বলেছেন- তারা ভুয়া পরীক্ষার্থী কিনা তা যাচাই করার জন্য।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com