1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
নোটিশ :
এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস
সংবাদ শিরোনাম:

চরফ্যাশনে চেয়ারম্যান বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন

  • আপডেটের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৬২ বার ভিউ

সোহেল আহমেদ,,

চরফ্যাশনের ঐতিহ্যবাহী ও বৃহত্তর চেয়ারম্যান বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজারে স্থানীয় সকল বস্ত্র ব্যবসায়ীদের সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে মো. গিয়াস উদ্দিন (জননী বস্ত্র বিতান) কে সভাপতি এবং মো. সাইফুল ইসলাম (সাইফুল বস্ত্র বিতান) কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। এছাড়া ৫ সদস্যবিশিষ্ট এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. সফি আলম মাঝি (তুহিন বস্ত্র বিতান), সাংগঠনিক সম্পাদক মো. নুরে আলম মোল্লা (নাঈম বস্ত্র বিতান), ও কোষাধ্যক্ষ মো. আমজাদ হোসেন ফরাজী (ফরাজী বস্ত্র বিতান)।

কমিটির ঘোষণার সময় স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি অতিথিবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত সকলের সম্মতিক্রমে হাজারীগঞ্জ ইউনিয়ন তাঁতি দলের সভাপতি মো. শফিউল্লাহ পাটোয়ারী আনুষ্ঠানিকভাবে কমিটির ঘোষণা দেন।

নতুন কমিটির প্রতি শুভকামনা জানিয়ে বাজারের ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা এবং স্থানীয় সাধারণ জনগণ তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে তাঁরা আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত কমিটি বাজারের সার্বিক উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com