1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
কুষ্টিয়ায় দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশের কঠোর প্রস্তুতি মণ্ডপে সিসি ক্যামেরা,স্বেচ্ছাসেবক ও পালাক্রমে পাহারা গুজব ঠেকাতে সতর্ক থাকার আহ্বান একজনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেই কি দুর্নীতির বিচার হয়ে যায়? নাকি আসল প্রশ্নটা হলো—এই অনিয়মের পেছনে আর কারা আছে? পিরোজপুরে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবা সহ ২ লাখ টাকা উদ্ধার : আটক ১ ভূমিহীনদের অধিকার ও পুনর্বাসনের দাবিতে সমাবেশ বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বোরহানউদ্দিনে বীর মুক্তিযোদ্ধা সলেমান মাতব্বর পরিবারের সদস্যদের অভিযোগ: জমি বিরোধের জেরে হয়রানি ও মামলা দেওয়ার পাঁয়তারা তিন শতাধিক পরিবারকে বিনামুল্য ঔষধ দিল দীঘিনালা জোন কুষ্টিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের শিক্ষক আমির হামজার বিরুদ্ধে ছাত্রীকে অশা’লীন ভাষা ও তুলে নিয়ে যাওয়ার হু’মকির অভিযোগ ডিবি পরিচয়ে তজুমদ্দিনের সাবেক ভাইস চেয়ারম্যানকে তুলে নেওয়ার অভিযোগ। বিধবার বাড়ি দখলের অভিযোগ কাচিয়ায় নারী নেতৃত্বে হামলার অভিযোগ, সড়ক অবরোধে দুর্ভোগে রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ শত শত যানবাহন। চর নাজিমুদ্দিন ৮ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মোঃ মামুন হোসেন
সংবাদ শিরোনাম:

আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২৪-২৫ এর শুভ উদ্বোধন”

  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২৯৯ বার ভিউ

”
ইঞ্জিনিয়ার আল আমীন চৌধুরী

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এর অ্যাডিশনাল আইজিপি ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সভাপতি জনাব মোঃ ছিবগাত উল্লাহ, পিপিএম মহোদয় পুলিশ স্টাফ কলেজ, বাংলাদেশ এর ক্রিকেট মাঠে বাংলাদেশ পুলিশের সবচেয়ে বর্নাঢ্য ক্রীড়া টুর্ণামেন্ট আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২৪-২৫ এর শুভ উদ্বোধন করেন।

অ্যাডিশনাল আইজিপি মহোদয় বলেন, বাংলাদেশ পুলিশ দেশের আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দিনরাত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। তাঁদের মানসিক ও চিত্ত বিনোদনের জন্য বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের অংশগ্রহণে বর্তমান বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ ক্রিকেট খেলা নিয়ে আইজিপি কাপ আয়োজন করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২৪-২৫ অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে এবং এ জন্য কমিটির সকল সদস্যসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভাপতি বলেন, এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে ”বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব” দেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণের মাধ্যমে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব আরো সমৃদ্ধ হবে। পরবর্তীতে, এসব খেলোয়াড়গণকে বিসিবির আন্ডারে পর্যাক্ত ও যথাযথ কোচিং এর ব্যবস্থা করা হবে, যাতে পুলিশের এসব প্রতিভা সঠিক পথের দিশা পায়। অদূর ভবিষ্যতে জাতীয় ক্রিকেট দলে বাংলাদেশ পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর উপ-পুলিশ কমিশনার, মিরপুর বিভাগ জনাব মোহাম্মদ মাকছুদের রহমান, বিপিএম।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ এর আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২৪-২৫ টুর্নামেন্টে বিভিন্ন ইউনিটের মোট ১৯ টি দল ৪টি গ্রুপে বিভক্ত হয়ে এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন পিএসসি ও ডিএমপি পরস্পরের মুখোমুখি হয়, বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটি ড্র হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা রেঞ্জ এর সন্মানিত ডিআইজি জনাব একেএম আওলাদ হোসেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এর ডিআইজি (এডমিন ও ফিন্যান্স), ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স), অধিনায়ক, ৫ এপিবিএন; উপ-পুলিশ কমিশনার, মিরপুর বিভাগ ডিএমপিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, খেলোয়াড়বৃন্দ, সার্পোটিং স্টাফ, প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com