1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
নোটিশ :
নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের বিচার কোথায়? — কোরআনের ন্যায়বিচারের আলোকে নারী-পুরুষ উভয়ের সুরক্ষা চাই। আমতলীতে কাজ শেষের আগেই সড়ক ধসে খালে, যান চলাচল বন্ধ এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
সংবাদ শিরোনাম:

ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড চর কোড়ালমাড়া বেড়িবাঁধ এলাকায় পূর্বশত্রুতার জেরে রূপসা মৎস্য খামারে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২০০ বার ভিউ

মোঃ তুহিন দেওয়ান তজুমদ্দিন উপজেলা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর রাতে শম্ভুপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড চর কোড়ালমাড়া বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখে যায়, মৎস্যচাষি মো. মুসলিম গত বছর তার বাড়ির পাশে ৫০ শতাংশ জমিতে একটি মৎস্য খামার করেন। দীর্ঘদিন ধরে ওই খামারে মাছচাষ করেই জীবিকা নির্বাহ করে আসছেন তিনি।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন তার পরিবারকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা চালায়। সরাসরি ক্ষতি করতে না পেরে গেল রাতে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে তারা। এতে প্রায় ১০ লাখ টাকার মাছ মারা গেছে।
মৎস্যচাষি মো. মুসলিম বলেন, গত বছর ধার-দেনা করে একটি মাছের খামার খনন করি। সে খামারে মাছচাষ করে কোনোরকম সংসার চালাচ্ছি। খামার করার পর থেকে প্রতিপক্ষের লোকজন বিভিন্নভাবে আমার ক্ষতি করে আসছে। মঙ্গলবার ভোর রাতে তারা আমার খামারে বিষ দিয়েছে।

এতে আমার খামারে থাকা প্রায় ১০ লাখ টাকার মাছ মারা যায়। ঋণের টাকা নিয়ে মাছচাষ করেছি। এখন আমার কী হবে আমি নিজেও জানি না।
বন্ধ স্টেশনে থামছে ট্রেন, টিকিট ছাড়াই উঠছেন যাত্রী
বন্ধ স্টেশনে থামছে ট্রেন, টিকিট ছাড়াই উঠছেন যাত্রী
বিস্তারিত পড়ুন
প্রতিবেশী মো. ফরহাদ বলেন, মুসলিম ভাই মাছচাষ করেই জীবিকা নির্বাহ করেন। কে বা কারা রাতের আঁধারে তার খামারে বিষ প্রয়োগ করেছে। তার খামারে থাকা বেশির ভাগ মাছই মারা গেছে। যারা এ কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার ওসি মো. মহব্বত খান বলেন, প্রাথমিকভাবে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com