1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই। থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার: বোচাগঞ্জের নাফানগর এসডিজি গ্রাম উদ্বোধন নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের বিচার কোথায়? — কোরআনের ন্যায়বিচারের আলোকে নারী-পুরুষ উভয়ের সুরক্ষা চাই। আমতলীতে কাজ শেষের আগেই সড়ক ধসে খালে, যান চলাচল বন্ধ এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু
সংবাদ শিরোনাম:

আজ নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে গাজায় ইসরাইলের গণহত্যার মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়

  • আপডেটের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৩০০ বার ভিউ

মুহাম্মদ মিজান খান
হবিগঞ্জ জেলা প্রতিনিধি

গাজায় ইসরাইলের গণহত্যা পৃথিবীর সমস্ত নৃশংসতার সীমা ছাড়িয়েছে। এছাড়াও কথিত মানবাধিকারের ধ্বজাধারী আমেরিকার বিবেক গণহত্যাকারী জায়োনিস্ট ইসরাইলের কাছে জিম্মি হয়ে পড়েছে। আমেরিকার প্রত্যক্ষ সমর্থন ও সহযোগিতায় অব্যাহতভাবে ফিলিস্তিনের মজলুম জনগণের ওপর বছরের পর বছর দখলবাজি ও বর্বর গণহত্যা চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ক্যান্সারখ্যাত দেশটি।
এ সময় বিক্ষোভকারীরা বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় নির্বিকারচিত্তে শুধু দেখেই যাচ্ছে, কারণ ফিলিস্তিনিরা মুসলমান। মুসলমানের মানবাধিকার ‘নাই’ করে দিয়ে পশ্চিমা বিশ্ব ইতিহাসের ভুল পথে হাঁটছে, যা তাদের জন্য আত্মঘাতী।
তারা আরো বলেন, আমেরিকার জনগণকে ও এ হত্যাকান্ডের সর্বোচ্চ প্রতিবাদে রাস্তায় নেমে আসার আহ্বান করছি। এতে তাদের ও দায় রয়েছে। কারণ তাদের ভ্যাট ও ট্যাক্সের টাকায় ইসরাইলকে অবিরত সামরিক ও রাজনৈতিক সহায়তা দিয়ে যাচ্ছে ইসরাইলের দাসত্ব গ্রহণ করা আমেরিকার ক্ষমতালোভী শাসকগোষ্ঠী।
মার্কিন শাসকগোষ্ঠীকে এই রাষ্ট্রীয় দাসত্বনীতি থেকে বের করে আনার রাজনৈতিক উদ্যোগ আমেরিকার জনগণকেই নিতে হবে।
তারা বলেন, আমেরিকার জনগণ তাদের শাসকগোষ্ঠীকে জবাবদিহিতার আওতায় আনতে না পারলে পৃথিবীতে মানবতার কোনো মূল্যই আর থাকবে না।
বিক্ষোভকারীরা আরো বলেন, পৃথিবীর পরিশুদ্ধতা ও মানবতার অগ্রগতির জন্য অবৈধ জালিম রাষ্ট্র ইসরাইলের পতন অনিবার্য হয়ে পড়েছে।
ফিলিস্তিন দখলকারী ও গণহত্যাকারী এর অংশ হিসেবে মুসিলম বিশ্বের সামরিক প্রতিরোধ, ঐক্যবদ্ধ রাজনৈতিক তৎপরতা, প্রতিবাদী গণ-আন্দোলন ও ইসরাইলি পণ্য বয়কটের কর্মসূচি একযোগে বিশ্বব্যাপী পালন করতে হবে। ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলা বন্ধের প্রতিবাদে
পানিউমদার রাজপথে বিক্ষোভকারী কলেজ শিক্ষার্থী বলেন, গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে তাদের ওপর ইসরাইলের চলমান গণহত্যার প্রতিবাদে আজ সকাল থেকে আমরা স্থানীয় সর্বস্তরের এলাকার সমস্ত মাদরাসা, স্কুল-কলেজ ছাত্র-জনতাকে সাথে নিয়ে একযোগে পানিউমদা বাজারে মহাসড়কে নেমেছি। অবৈধ ইসরাইল রাষ্ট্রের সমূলে বিনাশ না ঘটা পর্যন্ত ধর্ম ও দল-মত নির্বিশেষে সমগ্র মানবিক বোধ সম্পন্ন মানুষকে নিয়ে এ আন্দোলন চালিয়ে যাবো।
এ সময় তারা আমেরিকার ও ইসরায়েল বিরুদ্ধে স্লোগান দিয়ে নবীগঞ্জ উপজেলা ১৩নং পানিউমদা ইউনিয়নের পানিউমদা বাজারের মহাসড়ক এলাকায় আজ সোমবার বিকাল ৪টায় মিছিল করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com