1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
ভয়াংকর সংকটে পরবে বিএনপি – পলাশ মন্ডল ভয়ংকর সন্ত্রাসী অস্ত্র ধারী এ কে এম নাসির উদ্দিন নান্নু আবারো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পায় তারা। উচ্ছেদের পরও নিয়ন্ত্রণহীন দখল—গুলিস্তানে ফের সড়ক-ফুটপাত দখলে হকারদের দাপট দৌলতখানে অগ্নি অস্ত্রসহ দুই সন্ত্রাসী ডাকাত আটক, প্রভাবশালী চক্রের সম্পৃক্ততার অভিযোগ তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন নেছারাবাদে হাম রুবেলার টিকাদান শুরু : পাবে ২২,৯৭৩ জন শিশু সাত ডাকাতের সঙ্গে জীবন বাজি রেখে একাই লড়লেন গৃহকর্তা : এক ডাকাত নিহত তজুমদ্দিনে কিশোরীর অনশন, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অবস্থান। সম্পর্কের পর যোগাযোগ বিচ্ছিন্নের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য তৃণমূল প্রশাসনে স্বচ্ছতার সংকট: কাগুজে শাসন বনাম বাস্তবতার বাংলাদেশ। নেছারাবাদে অবৈধভাবে মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা
সংবাদ শিরোনাম:

ধাওয়া করে বিশেষ কায়দায় লুকানো ৪০ লক্ষ টাকা মূল্যের গাঁজা ও পিকআপসহ মাদক কারবারি দেলোয়ারকে গ্রেফতার করেছে ডিবি

  • আপডেটের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৬৭ বার ভিউ

Engr. Md Al-Amin Chowdhury

রাজধানীর খিলক্ষেত এলাকায় একটি পিকআপকে ধাওয়া করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৪০ লক্ষ টাকা মূল্যের ১৪০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ দেলোয়ার (২৫)।

বিকেল আনুমানিক ০৫:৫০ ঘটিকায় খিলক্ষেত থানাধীন কুড়াতলী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার ডিবি-লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েকজন মাদক কারবারি খিলক্ষেত থানাধীন ৩০০ ফিট রাস্তার কাঞ্চন ব্রিজের দিক থেকে একটি পিকআপযোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে ঢাকায় আসছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির টিম ৩০০ ফিট রাস্তায় চেকপোস্ট স্থাপন করে। এক পর্যায়ে কাঞ্চন ব্রিজের দিক থেকে নির্দিষ্ট পিকআপটি আসলে সেটি থামার জন্য সংকেত দেয় ডিবি কিন্তু সেটি না থেমে দ্রুত কুড়িল বিশ্বরোডের দিকে চলে যায়। ডিবির টিম পিছু ধাওয়া করে খিলক্ষেত থানাধীন কুড়াতলী এলাকায় ব্যারিকেড দিয়ে পিকআপটি থামাতে সক্ষম হয়। এ সময় গাড়ির চালক দেলোয়ারকে গ্রেফতার করা হয় তবে গাড়িতে থাকা অপর একজন কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে পিকআপের বডিতে বিশেষভাবে তৈরি করা বাক্স এর প্লেনসিট খুলে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত দেলোয়ার ও পলাতক ইয়াসিনসহ আরও ২/৩ জনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত গাঁজা কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে ঢাকা ও আশেপাশের এলাকায় বিক্রয়ের উদ্দেশে নিয়ে আসছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা সুষ্টু তদন্ত ও পলাতক ইয়াছিনসহ অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com