1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
নোটিশ :
এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস
সংবাদ শিরোনাম:

কেশবপুরে চুরি হওয়া পাঁচ বাকাবর্শি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ক্লপসিবল গেটের সন্ধান পাওয়া গেছে

  • আপডেটের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২০৬ বার ভিউ

হাফিজুর রহমান( যশোর) প্রতিনিধি :

যশোরের কেশবপুরে পাঁচ বাকাবর্শি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের চুরি হওয়া ক্লপসিবল গেট ও অন্যান্য সরঞ্জামের চুরি হওয়া মালের চোর শনাক্ত হয়েছে। অথচ একটি মহল বিষয়টা ভিন্ন খাতে নেওয়া ও চোর শওকাতকে বাঁচানোর জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে।
সরেজমিনে ও স্থানীয়দের অভিযোগ সুত্রে জানা গেছে পাঁচ বাকাবর্শি গ্ৰামর মৃত মহোর সরদারের ছেলে শওকাত আলী সরদার ও তার ছেলে রায়হান সরদার তাদের বাড়ির পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ক্লপসিবল
গেট সহ অন্যান্য সরঞ্জাম স্কুল থেকে চুরি করে নিয়ে যায়।
তারা প্রথমে
সওকাত আলীর মুরগির ফার্মে রাখেন, পরবর্তীতে সুযোগ বুঝে প্রতিবেশী আকরাম আলীর আলম সাধু যোগে কেশবপুর গরুহাট খোলা সংলগ্ন ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে বিক্রি করার লক্ষ্যে রেখে আসেন। একপর্যায়ে জানাজানি হলে উক্ত ক্লপসিবল গেট টি হজম করতে না পেরে, ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এ এখনো পর্যন্ত রাখা আছে।।
পাঁচ বাকাবর্শি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর নতুন ভবনের ঠিকাদার মোঃ জনাব আলী বলেন মেসার্স আলম এন্টারপ্রাইজের এই কনটেক্সট টি আমি নিয়েছি। চুরি হওয়া ক্লপসিবল গেটটির সন্ধান পাওয়া গেছে, কিন্তু কোন এক নেতা আমাকে হুমকি দিয়ে বলেছে থানা থেকে অভিযোগ তুলে নাও গেটটি যেখানে আছে সেখান থেকে নিয়ে যাও এইটা নিয়ে আর কোন কথা হবে না, সেই কারণে আমি কোথাও কোন যোগাযোগ করতে পারছি না।
এ বিষয়ে চোর সওকাত আলি সরদারের বাড়িতে গেলে তিনি সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে অন্য জায়গায় লুকিয়ে ছিল মোবাইল ফোনটি বন্ধ করে। তবে তার বাড়িতে তার স্ত্রী ও অন্যান্য প্রতিবেশীরা স্বীকার করে বলেন তিনি ওই ক্লাপসিবল গেটটি হাত কাটা রশিদ নামে একজনের কাছ থেকে ক্রয় করেছেন। এ বিষয়ে যেখানে পাওয়া গেছে কলাপসিবল গেট টি সেই ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক রাহাত বলেন আমার কাছে এই গেটটি ছোট করার জন্য নিয়ে এসেছিল
সওকাত, পরবর্তীতে আমি জানতে পারি গেটটি চুরি করা তারপর থেকে গেট আমার কাছে রাখা আছে । প্রশাসন বা নির্ধারিত গেটের মুল মালিক না আসিলে আমি গেটটি দিতে পারছি না
এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন বিষয়টা আমার জানা নেই তবে এখনই আমি দেখছি বা ব্যবস্থা নিচ্ছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com