1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
নোটিশ :
এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস
সংবাদ শিরোনাম:

ঈদকে সামনে রেখে জমে উঠেছে দিনাজপুরে বউ বাজার

  • আপডেটের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২২৭ বার ভিউ

মোঃ আসাদ আলী
রিপোর্টার
দিনাজপুর বাজার প্রায় সব ক্রেতাই নারী হওয়ায় তার নাম হয়েছে বউ বাজার। বড় বড় দোকানও শপিংমলে বিক্রি হয় যে মানের পোশাক গুলো ঠিক সে মানের পোশাক ও কাপড় সস্তা দামে পাওয়া যায় ব্যতিক্রম বউ বাজারে। এখানকার দোকানিদের বড় দোকান ও শপিংমলের মত খরচ না থাকায় একই মানের পোশাক সস্তায় বিক্রি করতে পারে। নারী ও শিশুদের পছন্দের পোশাক যেমন সালোয়ার কামিজ টু পিস থ্রি পিস গেঞ্জি সহ বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যায় বউ বাজারে। এছাড়াও পাওয়া যায় শাড়ি বোরকা সহ পোশাক তৈরির বিভিন্ন প্রকার থান কাপড়। দিনাজপুর শহরের মালদা পট্টি ফুটপাতে প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বউ বাজারে বেচাকেনা থাকে। এ বাজারের সব দোকানিরা শহরের বড় বড় দোকান বা শপিংমলের কর্মচারী। তারা সপ্তাহে ছয় দিন মহাজনের কাজ শেষে শুক্রবার নিজেরাই ব্যবসা পরিচালনা করেন। বউ বাজারের ব্যবসায়ীরা বলেন দোকান ভাড়া কর্মচারীর বেতন বিদ্যুৎ বিল সাজ-সজ্জার খরচ উঠাতে বড় দোকান বা মার্কেটে পাওয়া পোশাক বা কাপড় এর দাম বেশি হয়। ফুটপাতে দোকানে কোন খরচ লাগে তাই বউ বাজারে সস্তা দামে কাপড় পাওয়া যায়। তাই সপ্তাহে প্রতি শুক্রবার বউ বাজারে ক্রেতার ভিড় করে । শুক্রবার ১৪ মার্চ বউ বাজারে পোশাক কিনতে আসা শহরের বালুবাড়ী এলাকার বাসিন্দা মোছাঃ লুবনা আক্তার বলেন, বড় মার্কেটে যেসব মানের পোশাক পাওয়া যায় এখানেও একই মানের পোশাক পাওয়া যায়। কিন্তু পার্থক্য হল দামে, তাদের থেকে এখানে দাম অনেক কম, কম দামের একই মানের পোশাক পাওয়া যায় বউ বাজারে। দিন দিন বউ বাজারের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে। এখানে দরিদ্র পরিবারের পাশাপাশি উচ্চবিত্ত পরিবারের নারীরাও পোশাক কিনতে আসতেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com