
মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার চট্টগ্রাম।
চট্টগ্রামের পটিয়া উপজেলার ১৬ নং কচুয়াই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আজিমপুর গ্রামে রয়েছে প্রায় অর্ধসহস্র বছরের পুরনো এক ঐতিহ্যবাহী দীঘি। স্থানীয়ভাবে এটি ‘কালা চৌধুরীর দীঘি’ নামে পরিচিত।
জানা যায়, আজিমপুর কালা চৌধুরী বাড়িতে অবস্থিত সুফি সাধক হযরত কালা চৌধুরী (রহ.) এর মাজার শরিফের পাশেই এই বিশাল দীঘির অবস্থান। মাজার ও দীঘিকে ঘিরে দীর্ঘদিন ধরে এলাকার মানুষের মাঝে নানা আবেগ, বিশ্বাস ও লোককথা প্রচলিত রয়েছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও মাজারের খাদেম মোঃ আনোয়ার হোসেন (৬৫) বলেন, "আমার দাদার আমল থেকে দেখে আসছি এই দীঘির অনেক কেরামতি। বহু মানুষ মানত করে এখানে গোসল করতে আসে। আল্লাহর রহমতে আর হযরত কালা চৌধুরী (রহ.) এর উছিলায় অনেকের চর্মরোগ সহ বিভিন্ন রোগ ভালো হয়েছে বলে শুনেছি। এটা আমাদের এলাকার গর্ব।"
অপরদিকে কচুয়াই ইউনিয়নের স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রফিক মিয়া জানান, "এই দীঘি শুধু একটা দীঘি না, এটা আমাদের ঐতিহ্য। ছোটবেলা থেকে শুনে আসছি এই পানির অনেক গুণ আছে।
প্রতি শুক্রবার অনেক দূর থেকে লোকজন আসে জেয়ারত করতে আর দীঘিতে গোসল করতে। সরকার যদি এটাকে সংস্কার করে তাহলে অনেক সুন্দর একটা পর্যটন কেন্দ্র হবে।"
অনেক অনেক মানুষের সমাগম হবে।
স্থানীয়দের মধ্যে প্রচলিত বিশ্বাস রয়েছে যে, কেউ বিশুদ্ধ নিয়তে এই দীঘিতে গোসল করলে বিভিন্ন রোগ-ব্যাধি থেকে উপকার মেলে।
তবে এই বিশ্বাসের পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা প্রমাণ আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
সংবাদ প্রেরক,
মোঃ বেলাল হোসেন
স্টাফ রিপোর্টার চট্টগ্রাম
৫/১০/২৬ ইং
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।