
মোঃ বেলাল হোসেন
স্টাফ রিপোর্টার চট্টগ্রাম।
চট্টগ্রামের পটিয়ায় জাতীয় নাগরিক পার্টি—এনসিপিতে বিএনপি, এলডিপি, গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ জন নেতাকর্মী যোগদান করেছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় পটিয়ার থানার মোড়স্থ ফ্যামেলি কিচেন রেস্টুরেন্টে আয়োজিত যোগদান, মতবিনিময় ও সাংগঠনিক আলোচনা সভায় তারা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পটিয়া উপজেলা ও পৌরসভা আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব ও কেন্দ্রীয় সদস্য মো. জুবায়ের আলম মানিক।
প্রধান সাংগঠনিক বক্তা হিসেবে বক্তব্য দেন এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আরমান উদ্দিন আজাদ। সভা সঞ্চালনা করেন মিশকাতুল হোসেন, সংগঠক, এনসিপি পটিয়া উপজেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সদস্য সচিব মীর মনছুরুল ইসলাম ও মো. ফারুক হোসেন এবং শিক্ষা বিষয়ক সম্পাদক মো. শাকিল। এছাড়া জেলা সদস্য মুজাম্মেল, হায়দার আলী ও আরফাতুর রহমানসহ পটিয়া উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তি পটিয়া উপজেলা শাখার আহ্বায়ক আশরাফুল ইসলাম তক্কীর, মুখ্য সংগঠক মিশকাত, যুগ্ম আহ্বায়ক জয়, মিজান ও আকাশসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিভিন্ন রাজনৈতিক দল থেকে যোগদান
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এলডিপির ইঞ্জিনিয়ার আব্দুর রশিদের নেতৃত্বে ৪০ জন, সাবেক বিএনপি সদস্য নূর মোস্তফার নেতৃত্বে ২০ জন, গণঅধিকার পরিষদের আসিফের নেতৃত্বে ৪০ জন এবং জাতীয় পার্টির মো. আফছার হোসেনের নেতৃত্বে ৩০ জন এনসিপিতে যোগদান করেন।
এছাড়া অন্যান্য রাজনৈতিক দল থেকে আরও ২৫ জন নেতাকর্মী এনসিপি পটিয়া উপজেলা সংগঠনের সঙ্গে যুক্ত হন। আয়োজকদের হিসাব অনুযায়ী, সব মিলিয়ে ১৫৫ জন নেতাকর্মী এনসিপিতে যোগদান করেন।
যোগদানকারী নতুন সদস্যদের স্বাগত জানিয়ে এনসিপির নেতারা বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে পটিয়ায় সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হচ্ছে। নতুন ও অভিজ্ঞ নেতাকর্মীদের সমন্বয়ে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় পটিয়া উপজেলা ও পৌরসভা আহ্বায়ক কমিটি গঠন, নতুন সদস্য অন্তর্ভুক্তি, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার বিষয়ে মতবিনিময় ও সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয়।
সংবাদ প্রেরক,
মোঃ বেলাল হোসেন
স্টাফ রিপোর্টার চট্টগ্রাম
২৭/৯/২৬ ইং
Leave a Reply