1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। দিনাজপুর জেলা জামায়াতের নতুন আমীর ড. এনামুল হকের শপথ গ্রহণ। জাতীয় যুব পুরস্কারে দেশসেরা যুব সংগঠকদের তালিকায় নেছারাবাদের শিরিন খানম কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থীকে হত্যাচেষ্টা: ১২ ঘণ্টার অভিযানের নেপথ্যে বখাটে ইমনের পতন । কেশবপুরে আইনশৃঙ্খলা সভায় সাংবাদিকদের মামলা ছাড়া পুলিশি হয়রানি না করার দাবি প্রেসক্লাব সম্পাদকের শাপলা তুলতে গিয়ে বিলে ডুবে আড়াই বছরের শিশু সিজানের মর্মান্তিক মৃত্যু। ​ গাবতলীতে পথশিশুদের জন্য মাসব্যাপী খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা কলাপাড়ায় নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। আর.এস রেকর্ড হালনাগাদে ৭ দিনের মধ্যে অগ্রগতি জানতে চেয়ে দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ পক্ষ থেকে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন জমা। কুষ্টিয়া মিরপুরে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন ভূমি অফিস সহকারী রেজাউল ঘুষ নয়,গাড়ি ভাড়া নেন

  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ বার ভিউ

কুষ্টিয়া প্রতিনিধি
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার।

কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী রেজাউল ইসলাম নোটিশ জারির জন্য ১০০ টাকা ঘুষ নিয়েও সন্তুষ্ট হননি। সেবা নিতে যাওয়া ব্যক্তির কাছে তিনি আরও ১০০ টাকা দাবি করেন। টাকা না দিলে ফাইল খালে ফেলে দেওয়ার হুমকিও দেন তিনি।
এমন ঘুষ লেনদেনের একটি ভিডিও বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার আগেই ওই অফিস সহকারীকে অন্য একটি অফিসে বদলি করা হয়েছে বলে জানা গেছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অফিস সহকারী রেজাউল ইসলামের হাতে ১০০ টাকার একটি নোট। এ সময় তাকে বলতে শোনা যায়,একটা নোটিশ জারি করতে ১৪০ টাকা খরচ হয়। আপনারা কী নোটিশের জন্য টাকা জমা দেন? আচ্ছা,ঠিক আছে। পরবর্তীতে আপনার নোটিশ এলে জড়া ওই ক্যানালে ফেলে দিয়ে আসবনে। তারপরে গিয়ে বলেন,আমার নোটিশ পাইনি।
ভিডিওতে আরও শোনা যায়,অফিস সহকারী রেজাউল ইসলাম বলছেন,একটা নোটিশ জারি করতে ৪০-৪০,আশি টাকা। আবার এখন গদ লিখে ফেরত দিতে হবে ৪০ টাকা। ১২০ টাকা তো খরচই হয়। আর আপনি দিচ্ছেন ১০০ টাকা,আবার আজেবাজে কথা বলছেন যে,এটা বাবদে আপনারা খরচ পান। কিডা আমাদের খরচ দেয়?
এ সময় ওই সেবাগ্রহীতা তাকে বলেন,আমাদের কি এই টাকা দেওয়ার নিয়ম নাকি?
জবাবে রেজাউল ইসলাম বলেন,ওইটা এসিল্যান্ডে গিয়ে বলেন,নোটিশ জারির জন্য গাড়ি ভাড়া চাই।
স্থানীয় সেবাগ্রহীতাদের অভিযোগ,জমি সংক্রান্ত নামজারি, জমাভাগ,খাজনা কিংবা নোটিশ জারির মতো যেকোনো সাধারণ কাজের জন্য অফিসে এলে বেপরোয়াভাবে অতিরিক্ত টাকা দাবি করেন রেজাউল। টাকা না দিলে ফাইল আটকে রেখে চরম ভোগান্তিতে ফেলেন তিনি।
জানতে চাইলে বৃহস্পতিবার বিকালে অভিযুক্ত অফিস সহকারী রেজাউল ইসলাম মুঠোফোনে বলেন,আমার ভুল হয়েছে। শাস্তি হিসেবে বদলি করেছেন স্যারেরা। আমি আর এমন করব না।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার বলেন,বিষয়টি নজরে আসার পর ওই অফিস সহকারীকে বদলি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সিনিয়র স্যারেরা সিদ্ধান্ত নিবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com