1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
নোটিশ :
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬: উপকূলীয় ও নদী এলাকায় কোস্ট গার্ডের যৌথ অভিযান সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চরফ্যাশন টাইলস ও স্যানিটারি নির্মাণ শ্রমিকদের অবদান উন্নয়নে গুরুত্বপূর্ণ তজুমদ্দিন সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে লায়ন্স সদস্যদের প্রতি শেখ মোস্তাফিজুর রহমানের আহ্বান শিক্ষাই জাতির মেরুদণ্ড, আলোকিত ভবিষ্যৎ গড়তে শিক্ষার বিকল্প নেই ২নং সোনাপুরে চেয়ারম্যান পদে শাহাদাত হোসেন পাটওয়ারীকে চান স্থানীয়রা, সাক্ষাৎকারে উঠে এলো জনমত। বোরহানউদ্দিনে ওষুধ ব্যবসায়ী আকিবের বিরুদ্ধে নানা অভিযোগ, তদন্তের দাবি। শাসন করার জেরে শিক্ষককে পিটিয়ে রক্তাক্ত করল সপ্তম শ্রেণির ছাত্র, থুতনিতে ৮ সেলাই ​ কুষ্টিয়া কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন উৎসবে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স তিন দিনের আয়োজন সামনে রেখে পুলিশের যৌথ অভিযান
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার ১৩তম প্রতিযোগিতা: ১৬০ প্রতিভাবানকে পুরস্কৃত

  • আপডেটের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৩০ বার ভিউ

মোঃ হারুনুর রশীদ চৌধুরী
স্টাফ রিপোটার,কুষ্টিয়া :

শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ ও নৈতিক শিক্ষার বার্তা নিয়ে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার ১৩তম বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গত ২৫ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৪টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক উৎসবমুখর পরিবেশে এই সমাপনী ও পুরস্কার বিতরণী কার্যক্রম সম্পন্ন হয়।

সংস্থার সভাপতি মোঃ জয়নাল আবেদীন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক মোঃ কুতুব উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ সিরাজুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জজ কোর্টের সিনিয়র এডিশনাল পি.পি. এডভোকেট নুরুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইব্রাহিম খলিল। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন সংস্থার সেক্রেটারি এডভোকেট মুন্সি তৌহিদুল ইসলাম, যাকে সহায়তা করেন শিল্পী কাউসার মাহমুদ, মোহাম্মদ জাহিদ হোসেন, সানজিদ রহমান সিয়াম ও আব্দুর রহমান সাকিব।

আলোচনা পর্বে বক্তারা আধুনিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি শিশুদের মাঝে নীতি-নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা বলেন, বর্তমান তরুণ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদান জরুরি। শিশুদের সুপ্ত সম্ভাবনা ও প্রতিভা বিকাশে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাজী আব্দুল মালেক রানা, তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলিম, অধ্যাপক জাহিদ হোসেন এবং দৈনিক গণঅধিকার সম্পাদক মীর ইমরান আহমেদ।

আয়োজক সূত্রে জানা যায়, সংস্থাটির এই ১৩তম আসর উপলক্ষে গত ১৪ ও ১৫ আগস্ট কেরাত, গজল, কবিতা আবৃত্তি, বক্তৃতা এবং আজান প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে জেলার মোট ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০০ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। চূড়ান্ত মূল্যায়নে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ১৬০ জন প্রতিযোগীর হাতে ক্রেস্ট, মেডেল, মানসম্মত বই ও সনদপত্র তুলে দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com