1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
নোটিশ :
গণমাধ্যম স্বাধীন সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরুন ভোলায় আন্দালিভ রহমান গণমাধ্যম এখন মুক্ত নির্ভয়ে সমালোচনা করুন ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী দীঘিনালায় মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড বোচাগঞ্জে মেডিসিন ব্যবসায়ীকে বিদ্যুৎ এর খুটিতে বেধে নির্যাতন! টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে সাংবাদিক সম্মেলন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগী সেজে দুদকের হানা পেলেন নানা অনিয়ম বোচাগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পাল। কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ওরা আমাকে মেরে ফেলবে—মৃত্যুর আগে নারীর ভিডিও ভাইরাল, পরে মা ও নবজাতকের মৃত্যু চিলমারীতে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোপালগঞ্জে অনলাইন জুয়ারি এজেন্ট সহ ৪ জন গ্রেফতার
সংবাদ শিরোনাম:

নেছারাবাদের বলদিয়ায় বিয়ের দাবিতে ছেলের বাড়িতে প্রেমিকার অনশন : থানায় অভিযোগ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৪১ বার ভিউ

সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদ উপজেলাধীন ১ নং বলদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পঞ্চবেকি বয়া গ্রামের মোঃ আব্দুল্লাহ আল ইমনের (২২) বাড়িতে মোসাঃ মারজিয়া (১৮) নামের এক মেয়ে বিয়ের দাবিতে অনশনে বসেছে। তার দাবি প্রায় তিন বছরের প্রেমের সম্পর্ক ইমনের সাথে আমার। আমাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সে নিয়ে যেতো এবং বিয়ের কথা বলে আমার অনিচ্ছা সত্যেও জোর করে অনৈতিক কাজ করতো। গত শুক্রবার (১৭ জুলাই,২০২৬) আমাকে ইমন আমার বাবার বাড়ি থেকে বিয়ের কথা বলে তার বাড়িতে নিয়ে আসে এবং আমাকে তিন দিন তিন রাত বিভিন্ন বাসায় নিয়ে ধর্ষণ করে। কিন্তু তিন দিন পার হওয়ার পরও যখন বিয়ে করেনা এবং আমার সাথে সে এবং তার পরিবার খারাপ ব্যবহার শুরু করে তখন আমি বিয়ের কথা বললে তারা আমাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এছাড়া বিভিন্ন ধরনের হুমকি ধমকি দেয়। এখন আমার ফেরত যাওয়ার কোনো রাস্তা নেই তাই আমি তার বাড়িতে আমরন অনশনে বসেছি। ইমন সহ তার বাবা মা ঘরে তালা লাগিয়ে কোথাও পালিয়ে রয়েছে। এমতাবস্থায় যদি তারা আমাকে মেনে না নেয় এবং ইমন আমাকে বিয়ে না করে তাহলে আমি আর কাউকে মুখ দেখাতে পারবোনা। এখন আপনি কি চান সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মারজিয়া বলে, হয় ইমনের সাথে আমার বিয়ে হবে নয়তো আমি এখানেই মরে যাবো। আমার মৃত্যু হলে এর দায় সম্পুর্ন ইমন ও তার পরিবারের।

এ বিষয়ে জানতে ইমনকে খুজে পাওয়া না গেলে ইমনের মোবাইল নাম্বারে কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। ইমনের বাবা তাইজুল ইসলামের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, তিনি বা তারা দুরে আছেন তবে কোথায় আছেন সেটা বলতে নারাজ। আর ইমন ও মারজিয়ার সম্পর্ক ও এখনকার ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি সব স্বীকার করেন এবং বিয়ের বিষয়ে সম্মতি স্বরুপ কথা বলেন। তবে তারা ঘটনাস্থলে কেউই উপস্থিত হননি এবং ছেলেকে পাওয়া যাচ্ছে না বলে জানান।

পরবর্তীতে এলাকার মহিলা মেম্বার শিউলি বেগম ও এলাকাবাসী সহ ভুক্তভোগী মেয়ে মারজিয়া ও তার মায়ের সিদ্ধান্ত অনুযায়ী ন্যায় বিচারের দাবিতে নেছারাবাদ থানায় মারজিয়া বাদী হয়ে ইমন সহ তিনজনকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেন। উল্লেখ্য, আব্দুল্লাহ আল ইমন নেছারাবাদের ১ নং বলদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পঞ্চবেকি বাজার সংলগ্ন বয়া গ্রামের মোঃ তাইজুল ইসলামের (ডেকরেটর মালিক) ছেলে। আর মারজিয়া বরিশালের বানারীপাড়া মরিচবুনিয়া ৪ নং ওয়ার্ডের সাইদুর রহমানের মেয়ে।

এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ বলেন, বলদিয়ার প্রেমঘটিত ঘটনাটি শুনেছি এবং এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com