1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
বরগুনার সংরক্ষিত মহিলা আসনে আলোচনার শীর্ষে আসমা আজিজ দীঘিনালায় ‘দি বেবী টাইগার্স’ এর ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। *কুষ্টিয়া দৌলতপুর উপজেলায়* *ফিলিপ নগর* *ইউনিয়নের সাবেক এমপির* *বাড়ির সামনে গুলি বর্ষণ।* প্রেস বিজ্ঞপ্তি / জনমতের আহ্বান কুষ্টিয়ার আওয়ামিলীগ নেতা ওমর ফারুককে মারধরের অভিযোগ,যুবদল নেতা হানিফের বিরুদ্ধে চর আইচায় জমি দখলের অভিযোগ বৈধ মালিক শিরাজুল মেম্বার, প্রতিপক্ষের বিরুদ্ধে দখল ও হুমকির অভিযোগ বিএনপি নেত্রী রেহেনা আজাদকে সংরক্ষিত আসনে এমপি মনোনীত করার দাবি, নাটোরের বড়াইগ্রামে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১০, এলাকায় কড়া নজরদারি মই বেয়ে উঠে নির্বাচনী ব্যানার অপসারণ, প্রশংসায় ভাসছেন জামায়াত আমির জীবনের ঝুঁকি, রক্ত-ঘাম-অশ্রুতে গাঁথা সমর্থন: শ্রমিক পার্টির ত্যাগের প্রতিদান কী দেবেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ?”
সংবাদ শিরোনাম:

দীঘিনালায় ‘দি বেবী টাইগার্স’ এর ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

  • আপডেটের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২ বার ভিউ

মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি ।

দীঘিনালা, (খাগড়াছড়ি): পার্বত্য চট্টগ্রামের শান্তি ও সম্প্রীতি রক্ষায় বিশেষ অবদান রাখা দীঘিনালা জোনের অধীনস্থ ‘দি বেবী টাইগার্স’ এর ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভ মুহূর্তে ব্যাটালিয়নের সকল সদস্যের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
দীঘিনালা জোনের জোন কমান্ডার লে: কর্নেল মো:- আল-আমিন, এসইউপি, পিএসসি’র সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানসূচী সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে জোনের অন্যান্য কর্মকর্তা, সৈনিকবৃন্দ, আনসার ব্যাটালিয়নের অধিনায়ক ছাড়াও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উপস্থিত অন্যদের মধ্যে ছিলেন দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা তনয় তালুকদার, দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরুণ কান্তি চাকমা এবং দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি আল আমিনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক তার বক্তব্যে দীঘিনালা জোনের ‘দি বেবী টাইগার্স’ এর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এই ব্যাটালিয়নটি শুধু দেশের সীমান্ত রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে তাই নয়, বরং পার্বত্য চট্টগ্রামে সুদীর্ঘ শান্তি ও সম্প্রীতি বজায় রাখতেও এই ব্যাটালিয়নের অসামান্য অবদান রয়েছে। তিনি ভবিষ্যতেও দেশ ও জনগণের সেবায় এই ধারা অব্যাহত রাখার জন্য ব্যাটালিয়নের সকল সদস্যকে উদাত্ত আহ্বান জানান

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com