
মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি ।
দীঘিনালা, (খাগড়াছড়ি): পার্বত্য চট্টগ্রামের শান্তি ও সম্প্রীতি রক্ষায় বিশেষ অবদান রাখা দীঘিনালা জোনের অধীনস্থ 'দি বেবী টাইগার্স' এর ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভ মুহূর্তে ব্যাটালিয়নের সকল সদস্যের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
দীঘিনালা জোনের জোন কমান্ডার লে: কর্নেল মো:- আল-আমিন, এসইউপি, পিএসসি’র সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানসূচী সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে জোনের অন্যান্য কর্মকর্তা, সৈনিকবৃন্দ, আনসার ব্যাটালিয়নের অধিনায়ক ছাড়াও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উপস্থিত অন্যদের মধ্যে ছিলেন দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা তনয় তালুকদার, দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরুণ কান্তি চাকমা এবং দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি আল আমিনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক তার বক্তব্যে দীঘিনালা জোনের ‘দি বেবী টাইগার্স’ এর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এই ব্যাটালিয়নটি শুধু দেশের সীমান্ত রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে তাই নয়, বরং পার্বত্য চট্টগ্রামে সুদীর্ঘ শান্তি ও সম্প্রীতি বজায় রাখতেও এই ব্যাটালিয়নের অসামান্য অবদান রয়েছে। তিনি ভবিষ্যতেও দেশ ও জনগণের সেবায় এই ধারা অব্যাহত রাখার জন্য ব্যাটালিয়নের সকল সদস্যকে উদাত্ত আহ্বান জানান
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।