1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
নোটিশ :
কাতারে গ্রেপ্তার বাংলাদেশের বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কুষ্টিয়া কুমারখালী উপজেলার আদাবাড়িয়ায় শিক্ষার আলো ছড়াচ্ছে মুন্সি তুফাজ্জল হোসেন-রিজিয়া খাতুন মডেল মাদ্রাসা কুষ্টিয়া মাদ্রাসাই দারুল আশফাক আল ইসলামিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী,ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, যাচাই হবে ৫৪ হাজার ১৭০ জনের লালমোহনে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন শাহীনের হোন্ডা শোডাউন ও গণসংযোগ,জনতার ঢল শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন নাসির আহমেদ লিমন, ৪ নং কাচিয়া ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে দেখতে চান সাধারণ মানুষ তজুমদ্দিন বাজারকে পরিচ্ছন্ন ও ক্রেতাবান্ধব করতে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় সেনাবাহিনী। সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ, ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ
সংবাদ শিরোনাম:

পটুয়াখালী-কুয়াকাটায় টানা বৃষ্টি, জনজীবনে স্থবিরতা, পায়রা বন্দরে সতর্ক সংকেত।

  • আপডেটের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৪৭ বার ভিউ

অনিকুল ইসলাম উজ্জ্বল

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যের প্রভাবে পটুয়াখালীসহ কুয়াকাটা-কলাপাড়ায় টানা এক সপ্তাহ ধরে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে জেলার বিভিন্ন এলাকায় বিরতিহীনভাবে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। নিচু এলাকার বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
খেপুপাড়া আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার (১০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কলাপাড়ায় ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
টানা বৃষ্টিতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে অনেক পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। শহরের বিভিন্ন সড়ক, অলিগলি এবং গ্রামাঞ্চলের নিচু এলাকায় পানি জমে চলাচলে দুর্ভোগ বেড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশাচালক ও অন্যান্য নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। বৃষ্টির কারণে স্বাভাবিক কর্মব্যস্ততা ব্যাহত হওয়ায় তাদের আয়ের পথও সংকুচিত হয়ে পড়েছে।
এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপকূলীয় এলাকায় দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
বৈরী আবহাওয়ার কারণে পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে গভীর সাগরে অবস্থানরত সব মাছধরা ট্রলার ও নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com