1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
নোটিশ :
কুষ্টিয়ায় ২৫৭ টি পূজামন্ডপে দুর্গোৎসব,সম্প্রীতি রক্ষায় বিএনপির সহযোগিতা চাইল পূজা উদ্‌যাপন পরিষদ রয়েছেন দুর্নীতির পাহাড় পরিমান অভিযোগ ঢাকা এসে মানবতার ফেরিওয়ালা সেজে কোটি টাকা বদলি বাণিজ্য ঢাকার ডিসি ফরিদা খানম বিরুদ্ধে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হলেন পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মিয়ান ইশতিয়াক আলী ২নং সোনাপুর ইউনিয়নে মা ইলিশ সংরক্ষণে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী বাজারে পবিত্র জুম্মার দিনে হিলফুল ফুযল,সামাজিক সংগঠনের উদ্যোগে শুরু হলো পরিষ্কার পরিচ্ছন্নতা নেছারাবাদের গণমান থেকে আইনাঙ্গনের আন্তর্জাতিক পরিমণ্ডলে মোহাম্মদ ছফওয়ান নেছারাবাদে পত্রিকায় প্রকাশিত সংবাদের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন গ্রামের মানুষের আস্থার নাম: পল্লী চিকিৎসক আবদুর রহমান ও লায়লা ফার্মেসি মেডিকেল কেয়ার। দিঘীনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা ক্লাস, অংশ নিল ৫ শতাধিক শিক্ষার্থী নেতৃত্ব মানে ক্ষমতা নয়, মানুষের সেবা: জামাল উদ্দিন
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ার মিরপুরে অপহৃত কলেজছাত্রী জোহানা খাতুনকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৩ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়ার মিরপুরে অপহৃত এক কলেজছাত্রীকে দ্রুত উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অপহৃত ওই শিক্ষার্থীর পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে মেয়েকে সুস্থ ও নিরাপদে ফিরে পেতে আকুতি জানিয়েছে।
সোমবার ( ৯ ফেব্রুয়ারি ) রাত আটটার সময় কুষ্টিয়া শহরের জোহান্স পার্কে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজিত সংবাদ সম্মেলনে অপহৃত জোহানা খাতুনের মা মোছাঃ রোজিনা খাতুন লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি অভিযোগ করেন, তার মেয়ে মোছাঃ জোহানা খাতুন (১৭) মিরপুর উপজেলার পোড়াদহ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। গত ৫ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৯টার দিকে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তাকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়।
লিখিত বক্তব্যে রোজিনা খাতুন জানান, একই কলেজের শিক্ষার্থী মোছাঃ সেতু খাতুনের সঙ্গে জোহানার বন্ধুত্ব ছিল। তিনি দাবি করেন, সেতু খাতুন দীর্ঘদিন ধরে তার মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আসছিল। বিষয়টি জানতে পেরে তিনি মেয়েকে ওই বন্ধুত্ব থেকে দূরে থাকার জন্য নিষেধ করেন। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে অভিযুক্তরা পরিকল্পিতভাবে তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও জানান, ঘটনার দিন সকালে পোড়াদহ নতুনবাজার এলাকায় কলেজের সামনে পৌঁছালে সেতু খাতুনসহ কয়েকজন সহযোগীর সহায়তায় জোহানাকে ট্রেনে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী দুই তরুণী বিষয়টি দ্রুত পরিবারকে জানালে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরবর্তীতে অভিযুক্তদের বাড়িতে গিয়ে মেয়ের খোঁজ চাইলে তারা কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানায় এবং হুমকি দেয় বলে অভিযোগ করেন তিনি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হওয়ার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে মিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অপহৃত শিক্ষার্থীর পরিবার আশঙ্কা করছে, তাকে প্রতারণার মাধ্যমে অন্য কোথাও পাচার করা হতে পারে।
সংবাদ সম্মেলনে রোজিনা খাতুন প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানিয়ে বলেন, “আমার মেয়েকে দ্রুত উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর আন্তরিক সহযোগিতা চাই।”
এ বিষয়ে মিরপুর থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয় সচেতন মহল এ ঘটনাকে উদ্বেগজনক উল্লেখ করে দ্রুত শিক্ষার্থীকে উদ্ধার ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com