1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
সাংবাদিকের ওপর হামলার মামলার আসামিরা প্রকাশ্যে, নীরব প্রশাসনে প্রশ্ন অনলাইন হ্যারাসমেন্ট ঠেকাতে মাঠে নেমেছে তরুণ প্রজন্ম লোডশেডিংয়ে অতিষ্ঠ ভোলার শিক্ষার্থীরা: বিদ্যুৎ অফিসে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ক্ষোভ” লেখা দশমিনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদকের বিরুদ্ধে ব্যাবস্থা দীঘিনালায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আটক। ড্রেজার মেশিন নিয়ে অভিযোগের পর তদন্ত, বৈধ কাগজপত্র পেয়ে পুনরায় চালুর নির্দেশ মব ভায়োলেন্স: সামাজিক ব্যাধি, গণতন্ত্রের জন্য অশনিসংকেত অথবা মব ভায়োলেন্স: রাষ্ট্র, সমাজ ও গণতন্ত্রের বিরুদ্ধে এক ভয়াবহ নীরব যুদ্ধ মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দীঘিনালায় মানববন্ধন ভোলা বোরহানউদ্দিনে ‘ফারিয়া’র প্রতিবাদী মানববন্ধন: “আমরা দালাল নই, সেবার অংশীদার” ফারিয়া স্বরুপকাঠী পশ্চিমাঞ্চল শাখার উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন
সংবাদ শিরোনাম:

ভোলার বাপ্তা ইউনিয়নে ভোররাতে অভিযান: পোষাকধারী লোকদের হামলায় জেলে ও সাংবাদিকসহ আহত বহু

  • আপডেটের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৬ বার ভিউ

বাহাদুর চৌধুরী :

ভোলা জেলার সদর থানাধীন বাপ্তা ইউনিয়নে ভোররাতে অস্ত্র ও লাডিচোটা তল্লাশির নামে একদল পোষাকধারী ব্যক্তির হামলার শিকার হয়েছেন অসহায় জেলে, গরুর রাখাল ও এক গণমাধ্যমকর্মী। এ ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের মধ্যে রয়েছেন—
১) ইলিয়াস মাঝি (পিতা: আব্দুল বারেক),
২) সালাউদ্দিন (পিতা: নুরুল ইসলাম),
৩) শেখ ফরিদ,
৪) গরুর রাখাল মোহাম্মদ,
এছাড়াও হামলার শিকার হন এক গণমাধ্যমকর্মী আব্দুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক পাঁচটার দিকে পোষাকধারী একটি দল বাপ্তা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই লাঠিপেটা ও শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ ওঠে। শুধু তাই নয়, নদীতে মাছ ধরতে থাকা আরও প্রায় ২৫ থেকে ২৬ জন জেলেকেও লাঠিপেটা করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ভোলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর এলাকাজুড়ে চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। অসহায় জেলে ও স্থানীয় বাসিন্দারা জানান, তারা কোনো অপরাধে জড়িত না থাকা সত্ত্বেও এ ধরনের অমানবিক আচরণের শিকার হয়েছেন।
এদিকে সরজমিনে প্রাপ্ত বিশ্বস্ত সূত্রে অভিযোগ উঠেছে, জামাত-শিবির সংশ্লিষ্ট একজন শিক্ষক নৌবাহিনীকে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রদান করে এ অভিযান পরিচালনায় ভূমিকা রেখেছেন। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
হামলার শিকার অসহায় জেলেরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে ভোলা জেলা প্রশাসক ও বাংলাদেশ নৌবাহিনীর প্রধানের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।
(বিস্তারিত ভিডিও চিত্রসহ শিগগিরই প্রকাশিত হবে।)

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com